advertisement

দুবাইয়ে এক হলো ভারত-পাকিস্তান, ভাইরাল দুই গায়কের ভিডিও

ফটো কার্ড প্রিন্ট
ভারত-পাকিস্তানের রাজনৈতিক বিরোধ বহু পুরনো। তার প্রভাব পড়েছে দুই দেশের বিনোদনজগতেও। দুই দেশেই একে অন্যের নাটক, সিনেমা ও গান......

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

গোপালগঞ্জে কী হচ্ছে, কেন আটকে গেল ৫০০ কোটি টাকার বরাদ্দ গোপালগঞ্জে কী হচ্ছে, কেন আটকে গেল ৫০০ কোটি টাকার বরাদ্দ পৌরসভার ভাঙা সড়কে গাড়ি চলে হেলেদুলে পৌরসভার ভাঙা সড়কে গাড়ি চলে হেলেদুলে রোনালদোর রেকর্ড ভাঙা কখনোই সম্ভব নয়: মার্তিনেজ রোনালদোর রেকর্ড ভাঙা কখনোই সম্ভব নয়: মার্তিনেজ ১৫ ডিসেম্বর মগবাজার ও ১৬ ডিসেম্বর আদাবরে গণসমাবেশ করবে জামায়াত ১৫ ডিসেম্বর মগবাজার ও ১৬ ডিসেম্বর আদাবরে গণসমাবেশ করবে জামায়াত কোনো অপশক্তিকে মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না: সেলিম উদ্দিন কোনো অপশক্তিকে মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না: সেলিম উদ্দিন
advertisement

৬০ ঘণ্টা অবরুদ্ধ মুম্বাই, গর্জে উঠেছিল ঘাতকের বন্দুক, বিস্ফোরণ-আগুনে যেন এক মৃত্যুপুরী

৬০ ঘণ্টা অবরুদ্ধ মুম্বাই, গর্জে উঠেছিল ঘাতকের বন্দুক, বিস্ফোরণ-আগুনে যেন এক মৃত্যুপুরী
মুম্বাইয়ের তাজ হোটেল থেকে ধোঁয়া ও আগুনের কুণ্ডলী বের হচ্ছে। ২৭ নভেম্বর ২০০৮

শীত তখন সবে পড়তে শুরু করেছে। আরব সাগরের তীরে ভারতের বাণিজ্য নগরী মুম্বাই সন্ধ্যা নামতেই যেন আরও প্রাণবন্ত হয়ে ওঠে। বাড়তে থাকে কোলাহল। নানা বয়সী মানুষ ঘুরতে বের হন শহরের পথে পথে। শহরের বিখ্যাত স্মৃতিসৌধ গেটওয়ে অব ইন্ডিয়ার আশপাশেও ভিড় জমায় মানুষ। সমুদ্রের পাড়ে সময় কাটাতে আসেন অনেকে।২০০৮ সালের ২৬ নভেম্বরের এমনই এক সন্ধ্যা গড়িয়ে রাত তখন ৮টা।

অন্ধকার ফুঁড়ে সমুদ্র থেকে রাবারের ডিঙ্গি নৌকা মুম্বাইয়ের দক্ষিণ উপকূলের দিকে এগিয়ে আসতে থাকে।রাত ৮টা থেকে ৯টার মধ্যে ডিঙ্গিগুলো (দুটি অথবা তিনটি) থেকে ১০ তরুণ দক্ষিণ মুম্বাইয়ের বাধওয়ার পার্ক এলাকা ও সাসুন ডকে নেমে পড়ে। সাধারণ পোশাকে থাকা ওই তারুণেরা দ্রুত ভিড়ে মিশে যান। মুম্বাইয়ের ভীষণ ব্যস্ততার মধ্যে অচেনা এই তরুণদের হাতের ভারী ব্যাগগুলোর দিকে আলাদা করে কারও নজর পড়েনি।ডক থেকে বেরিয়ে ১০ তরুণ কয়েকটি দলে ভাগ হয়ে যান।

আলোঝলমল মুম্বাইয়ের ব্যস্ত বসিন্দারা তখনো বুঝতে পারেনি আর কিছুক্ষণের মধ্যে তাঁদের ওপর ‘নরক যন্ত্রণা’ নেমে আসছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

নারীর শরীরে কেন থাকে টেস্টোস্টেরন হরমোন, জেনে নিন ৬ প্রশ্নের উত্তর

নারীর শরীরে কেন থাকে টেস্টোস্টেরন হরমোন, জেনে নিন ৬ প্রশ্নের উত্তর
নারীদের শরীরেও স্বল্প মাত্রায় টেস্টোস্টেরন তৈরি হয়। এই টেস্টোস্টেরন আসে নারীদের এড্রিনাল গ্রন্থি থেকে, আর খুব সামান্য পরিমাণে ডিম্বাশয় থেকে

টেস্টোস্টেরন মূলত পুরুষের সেক্স হরমোন। পুরুষদের শুক্রাশয় থেকে তৈরি হয় এই টেস্টোস্টেরন। কিন্তু প্রায়ই নারীদেরও রক্তে টেস্টোস্টেরনের মাত্রা পরীক্ষা করতে দেওয়া হয়। এর কারণ কী? তাহলে কি নারীদের শরীরেও টেস্টোস্টেরন আছে? থাকলে এর ভূমিকা কী?উত্তর হলো, হ্যাঁ। নারীদের শরীরেও স্বল্প মাত্রায় টেস্টোস্টেরন তৈরি হয়। এই টেস্টোস্টেরন আসে নারীদের এড্রিনাল গ্রন্থি থেকে, আর খুব সামান্য পরিমাণে ডিম্বাশয় থেকে।

১. নারীর শরীরে পুরুষ হরমোনের কাজটা কী? বলা হয় যে এটি নারীদের যৌনাকাঙ্ক্ষা বা লিবিডো নিয়ন্ত্রণ করে। এ ছাড়া হাড়ের ঘনত্ব, পেশির শক্তি ও স্থিতিস্থাপকতা রক্ষায় এর ভূমিকা আছে। কিন্তু নারীর শরীরে টেস্টোস্টেরনের স্বাভাবিক মাত্রা খুবই কম। প্রতি ডেসিলিটারে ১৫ থেকে ৭০ ন্যানোগ্রামের মতো। ২. নারীদের টেস্টোস্টেরন বাড়লে কী হয়? কখনো কখনো নারীদের রক্তে টেস্টোস্টেরনের মাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি হতে পারে।

এই মাত্রা বেড়ে গেলে ডিম্বস্ফুটনে সমস্যা, অনিয়মিত মাসিক, টাক পড়া বা মুখে লোমের মতো সমস্যা দেখা দিতে পারে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

লিপস্টিক সূচকের দিন শেষ, এবার নজর রাখুন স্পা সূচকে

লিপস্টিক সূচকের দিন শেষ, এবার নজর রাখুন স্পা সূচকে

পঁচিশ বছর আগে, প্রসাধনসামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান এস্টে লডারের তৎকালীন চেয়ারম্যান লিওনার্ড এ. লডার একটি বিষয় লক্ষ করেন। তিনি এর নাম দেন ‘লিপস্টিক ইফেক্ট’। ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলার পর যুক্তরাষ্ট্রে যুদ্ধের আশঙ্কা তৈরি হয়। বিশ্ব অর্থনীতিও বড় ধাক্কা খায়। লডার লক্ষ করেন, উদ্বিগ্ন নারী ক্রেতারা খাবার থেকে শুরু করে ভ্রমণ—নানা খাতে খরচ কমাচ্ছেন।

কিন্তু মন ভালো করার জন্য ছোট ও তুলনামূলক সস্তা একটি পণ্য কিনছেন বেশি, লিপস্টিক। বিশ্লেষকেরা তখন ধারণা করেছিলেন, ‘লিপস্টিক ইনডেক্স’ বা লিপস্টিক বিক্রির হিসাব দিয়ে অর্থনীতিতে মন্দার পূর্বাভাস পাওয়া যেতে পারে।অর্থনীতি ভালো থাকলে নারীরা খাটো স্কার্ট পরতে পছন্দ করেন।

কেন্দ্রীয় ব্যাংকার, ফেডের সাবেক চেয়্যারম্যান অ্যালান গ্রিনস্প্যান জনপ্রিয় করেছিলেন আরেকটি ধারণা, অর্থনৈতিক মন্দার সময় পুরুষদের অন্তর্বাসের বিক্রি দ্রুত কমে যায়।অর্থনীতি ভালো থাকলে নারীরা খাটো স্কার্ট পরতে পছন্দ করেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন