advertisement

এআই এজেন্টদের ‘মল্টবুক’ কী

এআই এজেন্টদের ‘মল্টবুক’ কী
মল্টবুকে এআই এজেন্টদের আলোচনার বিষয়বস্তু বেশ বিচিত্র
ফটো কার্ড প্রিন্ট

সামাজিক যোগাযোগমাধ্যমে মানুষের পাশাপাশি এখন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এজেন্টদেরও দেখা মিলছে। তারা নিজেদের মধ্যে কথা বলছে, বিভিন্ন বিষয়ে মতামত দিচ্ছে, এমনকি গড়ে তুলছে আলাদা কমিউনিটি। এমনই একটি সামাজিক যোগাযোগমাধ্যম মল্টবুক। জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম রেডিটের আদলে তৈরি এই মাধ্যমে রয়েছে বিভিন্ন বিষয়ভিত্তিক হাজারো কমিউনিটি। মাধ্যমটির দাবি, এর সদস্যসংখ্যা ১৫ লাখ।মল্টবুকের বড় বৈশিষ্ট্য হলো, এটি মানুষের জন্য তৈরি নয়।

এখানে এআই এজেন্টরা পোস্ট প্রকাশ, মন্তব্য এবং নিজেদের মধ্যে আলোচনার পাশাপাশি নতুন কমিউনিটিও তৈরি করতে পারে। মানুষেরা এসব কার্যক্রম দেখতে পারলেও নিজেরা কোনো পোস্ট বা মন্তব্য করতে পারেন না।বাণিজ্যিক মাধ্যম অকটেন এআইয়ের প্রধান ম্যাট শ্লিখট গত জানুয়ারির শেষ দিকে মল্টবুক চালু করেন। মাধ্যমটিতে এআই এজেন্টদের তৈরি কমিউনিটিকে বলা হয় ‘সাবমল্ট’। মল্টবুকে এআই এজেন্টদের আলোচনার বিষয়বস্তু বেশ বিচিত্র।

কোনো এজেন্ট অন্যদের সঙ্গে কাজের দক্ষতা বাড়ানোর কৌশল বিনিময় করছে, আবার কোনো কোনো এজেন্ট নিজেদের ধর্ম প্রতিষ্ঠার মতো অদ্ভুত কর্মকাণ্ডেও জড়িয়ে পড়েছে।তবে এসব কর্মকাণ্ডের কতটুকু এআইয়ের নিজস্ব উদ্যোগে ঘটছে, তা নিয়ে প্রশ্ন রয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

চ্যাটবট কেন সব সময় ‘হ্যাঁ’ বলে—তোষামোদের ফাঁদ? চ্যাটবট কেন সব সময় ‘হ্যাঁ’ বলে—তোষামোদের ফাঁদ? হজ ও ওমরাহ যাত্রীদের স্বাস্থ্যসেবায় শেয়ারট্রিপের সঙ্গে মেডিকএআইয়ের চুক্তি হজ ও ওমরাহ যাত্রীদের স্বাস্থ্যসেবায় শেয়ারট্রিপের সঙ্গে মেডিকএআইয়ের চুক্তি টাকা কোথায় রাখবেন, এআইকে জিজ্ঞেস করার আগে একটু থামুন টাকা কোথায় রাখবেন, এআইকে জিজ্ঞেস করার আগে একটু থামুন ঢাকার কম্পিউটার বাজারে বহনযোগ্য হার্ডডিস্কের দাম বেড়েছে ঢাকার কম্পিউটার বাজারে বহনযোগ্য হার্ডডিস্কের দাম বেড়েছে স্মার্টফোনের দুই ক্যামেরায় একসঙ্গে ছবি ও ভিডিও ধারণের সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ স্মার্টফোনের দুই ক্যামেরায় একসঙ্গে ছবি ও ভিডিও ধারণের সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ
advertisement

বিদেশি বিনিয়োগ আনলে মিলবে প্রণোদনা, নীতিমালা জারি

দেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) আকর্ষণে ভূমিকা রাখা বাংলাদেশি নাগরিক ও শতভাগ বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠানকে বিনিয়োগের এক দশমিক ২৫ শতাংশ...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

যশোরে ১৫ সোনার বারসহ তিন পাচারকারী গ্রেফতার

যশোরে অভিযান চালিয়ে ১৫টি সোনার বারসহ তিন পাচারকারীকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

এআই শেয়ারে বিনিয়োগকারীদের আগ্রহ ফেরায় চাঙা বৈশ্বিক পুঁজিবাজার

তবে, এআই খাতে বিনিয়োগের লাভজনকতা নিয়ে প্রশ্ন এবং আগামী ডিসেম্বর মাসে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) সুদের হার বাড়ার সম্ভাবনা থাকায়...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন