advertisement

পদত্যাগ করলেন জেলা ছাত্রশক্তির সিনিয়র যুগ্ম সদস্যসচিব

ফটো কার্ড প্রিন্ট
জাতীয় ছাত্রশক্তির পটুয়াখালী জেলা শাখার সিনিয়র যুগ্ম সদস্যসচিব পদসহ সংগঠনের সব সাংগঠনিক দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন তোফাজ্জেল হোসাইন....

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

গোপালগঞ্জের লোকজন দিয়ে সন্ত্রাস করিয়ে লাভ হবে না: আইনমন্ত্রী গোপালগঞ্জের লোকজন দিয়ে সন্ত্রাস করিয়ে লাভ হবে না: আইনমন্ত্রী গবেষণার সংখ্যা বাড়ানোর চেয়ে গুণগত মান নিশ্চিত করাতে হবে গবেষণার সংখ্যা বাড়ানোর চেয়ে গুণগত মান নিশ্চিত করাতে হবে সয়াবিন তেলের দাম বাড়ার কথা, ব্যবসায়ীদের চাপ দিয়ে আটকে রেখেছি সয়াবিন তেলের দাম বাড়ার কথা, ব্যবসায়ীদের চাপ দিয়ে আটকে রেখেছি রান্না শুধু শিল্প নয়, ভাষা-বিজ্ঞান ও যোগাযোগের মাধ্যম: জুবাইদা রহমান রান্না শুধু শিল্প নয়, ভাষা-বিজ্ঞান ও যোগাযোগের মাধ্যম: জুবাইদা রহমান নাগরিক সেবা নিশ্চিতে চসিকের দরজা সবসময় খোলা: ডা. শাহাদাত নাগরিক সেবা নিশ্চিতে চসিকের দরজা সবসময় খোলা: ডা. শাহাদাত
advertisement

হত্যাচেষ্টা মামলায় রিমান্ড শেষে কারাগারে বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন

হত্যাচেষ্টা মামলায় রিমান্ড শেষে কারাগারে বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন
বসুন্ধরা এলাকার বাসায় মুফতি রুহুল আমীনকে জিজ্ঞাসাবাদ করা হয়। ১৮ নভেম্বর

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ইমামকে মিম্বর থেকে টেনে নামানো ও মুসল্লিদের ওপর হামলা, চুরিসহ হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় মসজিদটির সাবেক খতিব মুফতি রুহুল আমিনের রিমান্ড শেষে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ শুক্রবার বিকেলে শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীরের আদালত এ আদেশ দেন।রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আসামিপক্ষের আইনজীবীরা তাঁর জামিন চেয়ে শুনানি করে। রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধিতা করা হয়।

উভয় পক্ষের শুনানি শেষে আদালত আসামির জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।পাঁচ দিনের রিমান্ড শেষে আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সিরিয়াস ক্রাইম (টিএইচবি) শাখার পুলিশ পরিদর্শক মো. হাবিবুর রহমান।ওই আবেদনে বলা হয়, এই মামলার গ্রেপ্তার আসামিকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

হার্দিকের জন্য রোহিতকে সরিয়েছিল মুম্বাই, তিন বছর পর ফিরিয়ে আনল সেই রোহিতকেই

হার্দিকের জন্য রোহিতকে সরিয়েছিল মুম্বাই, তিন বছর পর ফিরিয়ে আনল সেই রোহিতকেই
রোহিত শর্মা

তিন বছর আগে যে সিদ্ধান্তে শুরু হয়েছিল বিতর্ক, তিন বছর পর যেন সেই সিদ্ধান্তের বৃত্তই পূর্ণ হলো। হার্দিক পান্ডিয়াকে সরিয়ে আবার মুম্বাই ইন্ডিয়ানসের অধিনায়ক করা হয়েছে রোহিত শর্মাকে। আগামী আইপিএলে পাঁচবারের চ্যাম্পিয়নদের নেতৃত্ব দেবেন সেই রোহিত, যাঁর বয়স আগামী এপ্রিলে ৪০ বছর হবে।আজ এক বিবৃতিতে রোহিতকে অধিনায়ক করার খবর জানিয়েছে মুম্বাই ইন্ডিয়ানস।

গত সপ্তাহে হার্দিককে পাঞ্জাব কিংসে পাঠিয়ে বাঁহাতি পেসার অর্শদীপ সিংকে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। হার্দিকের বিদায়ের পর নতুন অধিনায়ক বেছে নেওয়া সহজ ছিল না মুম্বাইয়ের জন্য। সম্ভাব্য অধিনায়ক হিসেবে আলোচনায় ছিলেন যশপ্রীত বুমরা, সূর্যকুমার যাদব, তিলক বর্মা ও নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার। শেষ পর্যন্ত নেতৃত্বের ভার ফিরেছে পুরোনো অধিনায়কের কাঁধেই।মুম্বাইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের অভিজ্ঞতা অনেক দিনের।

২০১৩ সালে রিকি পন্টিংয়ের কাছ থেকে দায়িত্ব নিয়ে দলটিকে প্রথম আইপিএল শিরোপা জিতিয়েছিলেন তিনি।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

এক লঞ্চে ১১৫০ প্রাণ, একটাই পরিচয়

এক লঞ্চে ১১৫০ প্রাণ, একটাই পরিচয়
‘এসো মিলি জলধারায় ২.০’ অনুষ্ঠানে কেরানীগঞ্জ বন্ধুসভার বন্ধুরা

কিছু দিন ক্যালেন্ডারের পাতায় আসে, আবার সময়ের সঙ্গে হারিয়ে যায়। আর কিছু দিন থেকে যায় মনের গভীরে, হয়ে ওঠে আজীবনের স্মৃতি। ১৩ নভেম্বর শুক্রবার তেমনই একটি দিন কাটল প্রথম আলো বন্ধুসভার বন্ধুদের।

নদীর বুকে ভেসে চলা একটি লঞ্চ, চারপাশে বিস্তীর্ণ জলরাশি, শীতের সকালের মিষ্টি বাতাস আর দেশের নানা প্রান্ত থেকে আসা একঝাঁক প্রাণবন্ত মানুষ—সব মিলিয়ে দিনটি ছিল বন্ধুত্বের এক অন্য রকম উৎসব।রাজধানীর সদরঘাটে ‘প্রিন্স আওলাদ-৭’ লঞ্চের সামনে দাঁড়াতেই প্রথমে চোখে পড়ে মানুষের ব্যস্ততা। কেউ এসেছেন অনেক দূর থেকে, কারও সঙ্গে দেখা হয়েছে বহুদিন পর, আবার কেউ প্রথমবারের মতো পরিচিত হচ্ছেন নতুন বন্ধুদের সঙ্গে।

কারও মুখে হাসি, কারও চোখে উচ্ছ্বাস, কারও হাতে মোবাইল ফোন—প্রতিটি মুহূর্ত যেন ক্যামেরায় ধরে রাখতে চান সবাই।প্রথম আলো বন্ধুসভার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান ‘এসো মিলি জলধারায় ২.০’-তে অংশ নিতে দেশের ৮৬টি বন্ধুসভার প্রায় ১ হাজার ১৫০ জন সক্রিয় সদস্য, অ্যালামনাই, শুভাকাঙ্ক্ষী, প্রথম আলোর কর্মী ও সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা একত্র হয়েছিলেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন