রাত এগারোটার পর শহরটা নিজের কাছে ফিরে যায়। দিনের বেলায় যে শহর মানুষের মুখ ধার করে, রাতে সেসব মুখ খুলে ফুটপাতে রেখে দেয়। তখন ভবনগুলোকে মনে হয় পরিত্যক্ত মুখোশের গুদাম। জানালায় জানালায় জ্বলতে থাকে কিছু অসমাপ্ত জীবন।আরমানের মনে হতো, তারও কয়েকটি মুখ আছে। তবে সেগুলো সে খুলে রাখতে পারে না। সকালে অফিসে যাওয়ার আগে আয়নার সামনে দাঁড়ালে যে মানুষকে সে দেখে, তার সঙ্গে অফিসে যাওয়া মানুষটির কিছু অমিল থাকে।
আয়নার মানুষটির চোখে একধরনের ক্লান্তি, ঠোঁটে অনুচ্চারিত অভিযোগ। অফিসের মানুষটি পরিচ্ছন্ন, পরিমিত, হাসতে জানে, সহকর্মীদের সঙ্গে কথা বলে, মিটিংয়ে যুক্তি দেয়, বসের রসিকতায় হাসে। তার হাসিরও একটা খাস দৈর্ঘ্য আছে। বেশি হাসলে ইজ্জত কমে, কম হাসলে পেশাগত সৌজন্য থাকে না।বাড়িতে আরমান অন্য মানুষ। মায়ের ফোন এলে তার কণ্ঠ নরম হয়ে যায়। ছেলের স্কুলের খবর নিতে গিয়ে তার মধ্যে এক উদ্বিগ্ন পিতা জেগে ওঠে।
স্ত্রীর সঙ্গে কথা বলার সময় সে হিসাবি; কখনো বিরক্ত, কখনো জিম্মাদার।
সূত্র: প্রথম আলো

নিরাপত্তার আশঙ্কায় সামরিক ঘাঁটিতে আশ্রয় নিচ্ছেন ট্রাম্পের মন্ত্রীরা
ঐক্যের ডাকের পরও চাঁদাবাজি চললে ভবিষ্যতে বসব না: নাসীরুদ্দীন
যারা থানা জ্বালিয়েছে, হাসপাতাল জ্বালিয়েছে, তাদের চিহ্নিত করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্র...
শিশুস্বাস্থ্য বিশেষজ্ঞ আবিদ হোসেন মোল্লা নাইট্যাগের সভাপতি
বিইভিএমএক্স প্রদর্শনীতে হালনাগাদ প্রযুক্তির বৈদ্যুতিক মোটরবাইক, টেস্ট ড্রাইভের সুযোগ...

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন