advertisement

৪৮ ঘণ্টার কর্মসূচি সফল করতে গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মশালমিছিল

৪৮ ঘণ্টার কর্মসূচি সফল করতে গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মশালমিছিল
ফটো কার্ড প্রিন্ট

৪৮ ঘণ্টার কর্মসূচি সফল করতে শুক্রবার সন্ধ্যায় গোপালগঞ্জ শহর, কোটালীপাড়া, টুঙ্গিপাড়া ও মুকসুদপুরে মশালমিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। বিস্তারিত ভিডিওতে...

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

টুঙ্গিপাড়ায় বিজিবির ওপর হামলা ও যানবাহনে আগুনের মামলা, আসামি ৫ হাজারের বেশি টুঙ্গিপাড়ায় বিজিবির ওপর হামলা ও যানবাহনে আগুনের মামলা, আসামি ৫ হাজারের বেশি বোরকা পরে আসে ডাকাত দল, লুট করে গ্যাস কারখানার আড়াই টন তামার তার বোরকা পরে আসে ডাকাত দল, লুট করে গ্যাস কারখানার আড়াই টন তামার তার নদীর দখল ও দূষণের চিত্র নিয়ে মাগুরা বন্ধুসভার তথ্যচিত্র নির্মাণ নদীর দখল ও দূষণের চিত্র নিয়ে মাগুরা বন্ধুসভার তথ্যচিত্র নির্মাণ হোটেলে মুরগি ঢোকা নিয়ে কথা-কাটাকাটি থেকে ব্যবস্থাপককে ছুরিকাঘাতে হত্যা হোটেলে মুরগি ঢোকা নিয়ে কথা-কাটাকাটি থেকে ব্যবস্থাপককে ছুরিকাঘাতে হত্যা ডানার সৌন্দর্যে মুখর ১৬তম প্রজাপতি মেলা চলছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ডানার সৌন্দর্যে মুখর ১৬তম প্রজাপতি মেলা চলছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে
advertisement

টুঙ্গিপাড়ায় বিজিবির ওপর হামলা ও যানবাহনে আগুনের মামলা, আসামি ৫ হাজারের বেশি

টুঙ্গিপাড়ায় বিজিবির ওপর হামলা ও যানবাহনে আগুনের মামলা, আসামি ৫ হাজারের বেশি
গোপালগঞ্জ-পাটগাতী সড়কে ১৭ নভেম্বর রাতে বিজিবির গাড়ি পুড়িয়ে দেয় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গত ১৭ নভেম্বর বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহলদলের ওপর হামলা, সরকারি যানবাহনে অগ্নিসংযোগ, গোলাবারুদ পুড়িয়ে ধ্বংস ও সরঞ্জাম লুটের ঘটনায় মামলা হয়েছে। মামলায় নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের গোপালগঞ্জ জেলার সভাপতি নিউটন মোল্লা, সাধারণ সম্পাদক আতাউর রহমানসহ আটজনের নাম উল্লেখ করা হয়েছে।

অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ৫ হাজার জনকে।বিশেষ ক্ষমতা আইনে ২৩ নভেম্বর টুঙ্গিপাড়া থানায় মামলাটি করেন বিজিবির খুলনা সেক্টর সদর দপ্তরের নায়েব সুবেদার মো. শওকত আলী।

আজ শুক্রবার বিষয়টি নিশ্চিত করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মো. শুকুর আলী।মামলার এজাহারে নাম উল্লেখ করা অন্য আসামিরা হলেন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের টুঙ্গিপাড়া উপজেলার সাবেক সাধারণ সম্পাদক বাবুল হোসেন, বর্তমান সভাপতি শামছুল হক, সহসভাপতি রিপন শেখ ও যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন বিশ্বাস।মামলার এজাহারে বলা হয়েছে, ১৭ নভেম্বর গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বেসামরিক প্রশাসনকে সহায়তার অংশ হিসেবে পুলিশ, আনসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিহাব ইমামের সঙ্গে টহল দিচ্ছিল বিজিবি।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

বোরকা পরে আসে ডাকাত দল, লুট করে গ্যাস কারখানার আড়াই টন তামার তার

বোরকা পরে আসে ডাকাত দল, লুট করে গ্যাস কারখানার আড়াই টন তামার তার
চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি কারখানায় ডাকাতির সময় কয়েকজন সদস্য বোরকা পরে আসেন

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি গ্যাস কারখানায় ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের মান্দারীটোলা এলাকায় বেড়িবাঁধসংলগ্ন ইউরো গ্যাস কারখানায় এ ঘটনা ঘটে।সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, ডাকাত দলের কয়েকজন সদস্য বোরকা পরে কারখানার কার্যালয়ে ঢুকেছেন।

কারখানা কর্তৃপক্ষের দাবি, ডাকাতেরা টাকা ও প্রায় আড়াই টন তামার তার লুট করে নিয়ে গেছেন।সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, রাত ২টা ৫৬ মিনিটে ছয় ব্যক্তি গ্রিল কাটার যন্ত্রপাতি নিয়ে কারখানায় প্রবেশ করেন।

তাঁদের মধ্যে তিন থেকে চারজনের পরনে সাদা বোরকা ছিল।আজ শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে শিল্প পুলিশ ও সীতাকুণ্ড থানা–পুলিশ।সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, অন্য ডাকাতির ঘটনার মতো ইউরো গ্যাস কারখানার ডাকাতির ঘটনাটিকে স্বাভাবিক মনে হচ্ছে না।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

নদীর দখল ও দূষণের চিত্র নিয়ে মাগুরা বন্ধুসভার তথ্যচিত্র নির্মাণ

নদীর দখল ও দূষণের চিত্র নিয়ে মাগুরা বন্ধুসভার তথ্যচিত্র নির্মাণ
তথ্যচিত্রটির শিরোনাম ‘নবগঙ্গা: একটি শহরের হাতে নদীর মৃত্যু-একটি নদীর হারিয়ে যাওয়ার গল্প’।

নবগঙ্গা নদীকে ঘিরে গড়ে উঠেছে মাগুরা শহর। একসময় এই নবগঙ্গা নদী ছিল শহরের মানুষের জীবন-জীবিকা, পানি ও বিনোদনের অন্যতম উৎস। সময়ের সঙ্গে সেই নদীর চিত্র বদলেছে। দখল, দূষণ আর অবহেলায় ক্রমেই সংকুচিত হয়েছে নদীর প্রবাহ। শহরের পাশ দিয়ে বয়ে চলা নদীটি যেন ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে শহরেরই মানুষের হাতে।নবগঙ্গা নদীর এই বাস্তবতা তুলে ধরতে তথ্যচিত্র নির্মাণ করেছে মাগুরা বন্ধুসভা।

তথ্যচিত্রটির শিরোনাম ‘নবগঙ্গা: একটি শহরের হাতে নদীর মৃত্যু-একটি নদীর হারিয়ে যাওয়ার গল্প’। এতে শহরঘেঁষা নবগঙ্গা নদীর দখল ও দূষণের চিত্র সচিত্রভাবে তুলে ধরা হয়েছে।

নদীর বর্তমান অবস্থা, দখল এবং দূষণের প্রভাবের মধ্য দিয়ে একটি শহরের সঙ্গে তার প্রাণের নদীর বদলে যাওয়া সম্পর্কের গল্প বলার চেষ্টা করা হয়েছে।তথ্যচিত্রটির শিরোনাম ‘নবগঙ্গা: একটি শহরের হাতে নদীর মৃত্যু-একটি নদীর হারিয়ে যাওয়ার গল্প’।প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২৫ নভেম্বর মাগুরা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত সুধী সমাবেশের শুরুতে তথ্যচিত্রটি প্রদর্শন করা হয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন