advertisement

নিষেধাজ্ঞা উপেক্ষা করে পাকিস্তানি নাটকে মজেছেন ভারতীয়রা

নিষেধাজ্ঞা উপেক্ষা করে পাকিস্তানি নাটকে মজেছেন ভারতীয়রা
ভারতের নয়াদিল্লিতে পাকিস্তানি ধারাবাহিক নাটক ‘দার-এ-নিজাত’ দেখার একটি আয়োজন
ফটো কার্ড প্রিন্ট

ভারতের রাজধানী নয়াদিল্লিতে সম্প্রতি পাকিস্তানি প্রেমের নাটক ‘দার-এ-নিজাত’-এর একটি প্রদর্শনীর আয়োজন করেছিলেন সাংস্কৃতিক উদ্যোক্তা ও কিউরেটর আবু সুফিয়ান খান। এটি ছিল ব্যক্তিগত আয়োজন। সর্বোচ্চ ৪৫ জন দর্শকের উপস্থিতির কথা ভেবেছিলেন তিনি। কিন্তু প্রদর্শনীতে অংশ নিতে ৭০০ জনের বেশি আবেদন করেন। এত মানুষের আগ্রহ দেখে বিস্মিত হন সুফিয়ান। অন্য সব পাকিস্তানি নাটক ও গানের মতো ‘দার-এ-নিজাত’ও ভারতে আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ।

অথচ প্রতি সপ্তাহান্তে ভারতীয় দর্শকেরা ইনস্টাগ্রামে এ ধারাবাহিক নাটকের বিভিন্ন দৃশ্যের ভিডিও বিনিময় করেন, পর্বগুলো নিয়ে আলোচনা করেন। বিশেষ করে নাটকটির অন্যতম প্রধান চরিত্র আবু বকরকে নিয়ে তাঁদের উচ্ছ্বাসের শেষ নেই।ভারতের দক্ষিণাঞ্চলের বেঙ্গালুরু শহরে আগামী সপ্তাহান্তে অন্তত দুটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। কিন্তু অনুষ্ঠানের প্রচারপত্র কর্তৃপক্ষের নজরে আসার পর সেগুলো বাতিল করা হয়েছে।

শুধু অনলাইনে নয়, ভারতের বিভিন্ন এলাকায় দল বেঁধে নাটক দেখার আয়োজনও হচ্ছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

মিসরে পেট্রল ট্যাংকার বিস্ফোরণে ভয়াবহ আগুন, নিহত অন্তত ৩১ মিসরে পেট্রল ট্যাংকার বিস্ফোরণে ভয়াবহ আগুন, নিহত অন্তত ৩১ কুয়েতে প্রাণঘাতী হামলার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সন্দেহ করছে ইরান কুয়েতে প্রাণঘাতী হামলার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সন্দেহ করছে ইরান এবার গুলি-বোমা নয়, শীতের বৃষ্টিতে গাজাবাসীর জীবন দুর্বিষহ করে তুলেছে ইসরায়েল এবার গুলি-বোমা নয়, শীতের বৃষ্টিতে গাজাবাসীর জীবন দুর্বিষহ করে তুলেছে ইসরায়েল রাহুলের ছবি-নাম থাকা কনটেন্ট সরানোর অভিযোগে বিক্ষোভের পর এবার মেটার বিরুদ্ধে মামলা কংগ্রেসের রাহুলের ছবি-নাম থাকা কনটেন্ট সরানোর অভিযোগে বিক্ষোভের পর এবার মেটার বিরুদ্ধে মামলা ক... ‘সমকামিতার’ ভিডিও থেকে বিলিয়ন ডলারের গোপন লেনদেন—আমিরাতের রাজপরিবার নিয়ে বিস্ফোরক সব দাবি ‘সমকামিতার’ ভিডিও থেকে বিলিয়ন ডলারের গোপন লেনদেন—আমিরাতের রাজপরিবার নিয়ে বিস্ফোরক সব...
advertisement

মেট্রোরেলে নাশকতা ঠেকাতে বাড়তি পুলিশ চেয়েছে ডিএমটিসিএল, নেওয়া হয়েছে সতর্কতামূলক ব্যবস্থা

মেট্রোরেলে নাশকতা ঠেকাতে বাড়তি পুলিশ চেয়েছে ডিএমটিসিএল, নেওয়া হয়েছে সতর্কতামূলক ব্যবস্থা
মেট্রোরেল

মেট্রোরেলের যাত্রীদের নিরাপত্তা ও মেট্রোরেল স্থাপনায় নাশকতা ঠেকাতে বাড়তি ৪০০ পুলিশ চেয়েছে কর্তৃপক্ষ। এর বাইরে স্টেশনগুলোতে নজরদারি বাড়াতে এবং তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার লক্ষ্যে ১১ জন কর্মকর্তার একটি দল গঠন করা হয়েছে। ঢাকায় মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে রয়েছে ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

সংস্থাটির সূত্র জানিয়েছে, সাম্প্রতিক সময়ে মেট্রোরেল স্টেশনের নিচে বাসে আগুন দেওয়া এবং মেট্রোরেল স্থাপনার পাশে ককটেল বিস্ফোরণের পর পুলিশের সংখ্যা বাড়ানোর জন্য পুলিশ সদর দপ্তরে চিঠি দেওয়া হয়েছে। তবে এখনো বাড়তি পুলিশ পাওয়া যায়নি। মেট্রোরেলের জন্য আলাদা মাস র‍্যাপিড ট্রানজিট (এমআরটি) পুলিশ আছে। এই বাহিনীর সদস্য সংখ্যা বর্তমানে ৩০০ জন বলে কর্মকর্তারা জানিয়েছেন।

ডিএমটিসিএল কর্মকর্তারা বলছেন, এই জনবল দিয়ে প্রতিটি স্টেশনে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া কঠিন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোক ভেবে ইসলামি বক্তার গাড়িতে হামলা, ভাঙচুর

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোক ভেবে ইসলামি বক্তার গাড়িতে হামলা, ভাঙচুর
ইসলামি বক্তা ওয়াসেক বিল্লাহ নোমানীর গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে

নেত্রকোনায় ওয়াজ মাহফিল থেকে ফেরার পথে ইসলামি বক্তা ওয়াসেক বিল্লাহ নোমানীর গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন মনে করে স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা তাঁর গাড়ি থামানোর চেষ্টা করেন। গাড়ি না থামানোয় তাঁরা পিছু নিয়ে হামলা চালান বলে অভিযোগ উঠেছে।গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা এলাকার বাইপাস সড়কে এ ঘটনা ঘটে।

এ সময় ডাকাতের কবলে পড়েছেন ভেবে ‘ডাকাত ডাকাত’ বলে চিৎকার করে মানুষের সাহায্য চাইছিলেন ওয়াসেক বিল্লাহ।হামলার সময় গাড়ির পেছনের কাচসহ বিভিন্ন অংশ ভাঙচুর করা হয়। ঘটনার এক মিনিটের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।ছড়িয়ে পড়া একটি ভিডিওতে ওয়াসেক বিল্লাহকে বলতে শোনা যায়, ‘আমাদেরকে বাঁচান। ভাই, ডাকাত ডাকাত! আমাদেরকে ডাকাতে আক্রমণ করছে, আল্লাহ তুমি হেফাজত করো। ডাকাতে আক্রমণ করছে আমাদেরকে, আল্লাহ তুমি বাঁচাও।

আমি নওমুসলিম ওয়াসেক বিল্লাহ নোমানী, আমাদেরকে ডাকাতে আক্রমণ করছে, আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও।’ইসলামি বক্তা ওয়াসেক বিল্লাহ নোমানীওয়াসেক বিল্লাহ নোমানীর ঘনিষ্ঠজন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেত্রকোনা-২ আসনের প্রার্থী হয়ে অংশ নেওয়া মাওলানা আবদুল কাইয়ুম সাংবাদিকদের বলেন, ওয়াজ মাহফিল শেষে গভীর রাতে নোমানীসহ তাঁর সফরসঙ্গীরা নেত্রকোনার একটি ফিলিং স্টেশন থেকে জ্বালানি নিয়ে পূর্বধলায়...

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

১০০ টাকার তিনটি নোটের দাম ২৫ হাজার টাকা, কারণ কী?

১০০ টাকার তিনটি নোটের দাম ২৫ হাজার টাকা, কারণ কী?

১০০ টাকার নোটের একটি বান্ডিল বিক্রি হয়েছে ৩১ হাজার টাকায়। বিএনসিএসের নিলাম অনুষ্ঠানে এটি কেনেন এক সংগ্রাহক। কিন্তু এত দামে কেনার কারণ কী? বিস্তারিত ভিডিও প্রতিবেদনে...

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন