advertisement

সুইডেন আসলামের ফের ১০ দিনের রিমান্ড আবেদন

ফটো কার্ড প্রিন্ট
ব্যবসায়ী খন্দকার নঈম আহমেদ টিটন হত্যা মামলায় পাঁচ দিনের রিমান্ড শেষে শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত এস এম আসলাম ওরফে সুইডেন আসলামের আবারও ১০ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

৩১ ডিসেম্বরের মধ্যে এনটিআরসিএর বিজ্ঞপ্তি প্রকাশের দাবি ৩১ ডিসেম্বরের মধ্যে এনটিআরসিএর বিজ্ঞপ্তি প্রকাশের দাবি ২৭ হাজারতম হয়েও আইন বিভাগে ভর্তি, তদন্তে মিললো ভুয়া সনদের প্রমাণ ২৭ হাজারতম হয়েও আইন বিভাগে ভর্তি, তদন্তে মিললো ভুয়া সনদের প্রমাণ নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দাম গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাদ্দাম গ্রেফতার ৫ বিশ্ববিদ্যালয়ে তথ্য মেলা করবে তথ্য কমিশন ৫ বিশ্ববিদ্যালয়ে তথ্য মেলা করবে তথ্য কমিশন মধুমতির ফাঁদে সর্বস্বান্ত ৪০ হাজার পরিবার, আমানত ১০৫ কোটি টাকা মধুমতির ফাঁদে সর্বস্বান্ত ৪০ হাজার পরিবার, আমানত ১০৫ কোটি টাকা
advertisement

৩১ ডিসেম্বরের মধ্যে এনটিআরসিএর বিজ্ঞপ্তি প্রকাশের দাবি

চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) পরবর্তী নিবন্ধন বিজ্ঞপ্তি প্রকাশের দাবি...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

শিশুযত্ন শুধু মায়ের দায়িত্ব নয়

শিশুযত্ন শুধু মায়ের দায়িত্ব নয়
শিশুর সঙ্গে মা–বাবার ইতিবাচক, আনন্দঘন মুহূর্ত শিশুর স্নায়ু শান্ত করে

ঢাকায় ১৪-১৫ নভেম্বর অনুষ্ঠিত হলো ‘জাতীয় শিশুযত্ন সম্মেলন ২০২৬’। সিনারগোস বাংলাদেশ, ব্র্যাক ইনস্টিটিউট অব এডুকেশনাল ডেভেলপমেন্ট এবং বিশ্বব্যাংক গ্রুপের যৌথ উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে অংশ নেন নীতিনির্ধারক, শিশুযত্ন সেবাদানকারী প্রতিষ্ঠান, গবেষক, উন্নয়ন সহযোগী এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা।

বাংলাদেশে শিশুযত্ন সেবাকে নীতিগত অগ্রাধিকার হিসেবে প্রতিষ্ঠার ক্ষেত্রে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ।সম্মেলনের আলোচনায় নারীর অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ বাড়াতে শিশুযত্ন সেবার গুরুত্ব বিশেষভাবে উঠে এসেছে। এটি নিঃসন্দেহে জরুরি। তবে শিশুযত্নকে প্রধানত নারীর কর্মসংস্থানের সঙ্গে যুক্ত করে দেখার মধ্যে একটি ঝুঁকিও রয়েছে। এতে প্রচলিত সেই ধারণাই আরও শক্তিশালী হতে পারে যে সন্তান লালনপালনের মূল দায়িত্ব মায়ের।

এই দৃষ্টিভঙ্গি পরিবর্তন না করে শুধু শিশুযত্ন কেন্দ্রের সংখ্যা বাড়ালে কাঙ্ক্ষিত সামাজিক পরিবর্তন আসবে না।বিশ্বব্যাংকের সাম্প্রতিক ‘সিনথেসিস নোট: হোয়াট ফ্যামিলিজ নিড, হোয়াট প্রোভাইডারস ডেলিভার, অ্যান্ড হয়ার দ্য গ্যাপস রিমেইন’ শীর্ষক গবেষণা বাংলাদেশের শিশুযত্ন সেবার বাস্তবতা তুলে ধরেছে।কর্মজীবী মা-বাবার শিশু থাকবে কার কাছেগবেষণায় দেখা গেছে, শহরাঞ্চলে শ্রমশক্তির বাইরে থাকা ৩৮ দশমিক ৪ শতাংশ নারী কাজ না খোঁজার প্রধান কারণ হিসেবে শিশুযত্নের দায়িত্বকে উল্লেখ করেছেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

দেশে-বিদেশে যেখানে যাই কাস্টমস ও এনবিআর নিয়ে কথা শুনতে হয়: অর্থমন্ত্রী

দেশে-বিদেশে যেখানে যাই কাস্টমস ও এনবিআর নিয়ে কথা শুনতে হয়: অর্থমন্ত্রী
বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে ‘বাংলাদেশ রিয়েল-টাইম ট্রেড অ্যারেঞ্জমেন্ট (বার্তা)’ প্ল্যাটফর্মের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান

‘দেশে-বিদেশে যেখানে যাই সেখানেই আমদানি-রপ্তানি বাণিজ্যের সঙ্গে সম্পৃক্ত কাস্টমস ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) নিয়ে কথা শুনতে হয়’—এমন মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।আজ শনিবার মিরপুরে বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে এ কথা বলেন অর্থমন্ত্রী।

দেশের অভ্যন্তরীণ বাণিজ্যে স্থানীয় ঋণপত্রের (লোকাল এলসি) তথ্য আদান–প্রদান আরও দ্রুত, নিরাপদ ও সাশ্রয়ী করার প্ল্যাটফর্ম ‘বাংলাদেশ রিয়েল-টাইম ট্রেড অ্যারেঞ্জমেন্ট-বার্তা’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান।অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, ‘আমি কাস্টমসকে...এনবিআর ইজ বিকামিং অ্যান ইস্যু।

যেখানে যাচ্ছি এনবিআর সম্বন্ধে...এই জাপানে যাচ্ছি, কোরিয়ায় যাচ্ছি, এনবিআরের ব্যাপারটা তাঁরা বারবার সামনে নিয়ে আসছে।’এ সময় অনুষ্ঠানে উপস্থিত ব্যবসায়ীদের উদ্দেশ করে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘সুতরাং এখানে আমি আপনাদের অনুরোধ করব, শুধু এনবিআর না, সবকিছুর বিষয়ে পারস্পরিক আলোচনা প্রক্রিয়া আমরা অব্যাহত রাখতে চাই।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন