মুন্সিগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দিতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ ও গোলাগুলির মধ্যে প্রাণ বাঁচাতে নদীতে ঝাঁপ দিয়েছিলেন মো. আলমগীর হোসেন (৪৬) নামের এক ব্যক্তি। দুই দিন নিখোঁজ থাকার পর আজ শনিবার সকালে রজত রেখা নদীতে তাঁর লাশ ভেসে ওঠে।
পরে নদী থেকে তাঁর লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।একই সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে সেলিম মোল্লা (৪৬) নামের একজনের মৃত্যু হয়েছে।লাশ উদ্ধার হওয়া আলমগীর হোসেন মুন্সিগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের চরডুমুরিয়া গ্রামের নান্নু মিয়ার ছেলে। তাঁর তিন মেয়ে ও এক ছেলে আছে।
তিনি মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি আওলাদ হোসেনের পক্ষের লোক ছিলেন বলে নিহত ব্যক্তির স্বজনেরা দাবি করেছেন।পরিবারের সদস্যরা বলেন, গত বৃহস্পতিবার সকালে মোল্লাকান্দিতে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলি শুরু হলে আলমগীর আহত হন।
সূত্র: প্রথম আলো

শিশুযত্ন শুধু মায়ের দায়িত্ব নয়
গাজার প্রতি সংহতি কেন গণহত্যা থামাতে ব্যর্থ হলো
বিপিও ও আইটিইএস খাতে ১০ শতাংশ নগদ প্রণোদনার প্রস্তাব বাক্কোর
শেয়ার করা এআই-চ্যাট ও মেমোরি, আপনার কথোপকথন কতটা নিরাপদ
ধানমন্ডিতে ‘মোরগ পোলাও খাইয়ে’ সোনার দোকানে চুরি

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন