প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ‘ফল ২০২৬’ সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের স্বাগত জানানো হয়েছে। গতকাল শুক্রবার এলিট কনভেনশন হলে এক অনুষ্ঠানের মাধ্যমে নবীন শিক্ষার্থীদের স্বাগত জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির উপাচার্য মো. আব্দুল মান্নান চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের প্রিন্সিপাল অ্যাডভাইজার মো. আনোয়ারুল কবীর।অনুষ্ঠানে আরও ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. সাকির হোসাইন, স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের ডিন প্রফেসর মীর মোহাম্মদ আজাদ, স্কুল অব বিজনেসের ডিন আবুল কালাম, স্কুল অব ল-এর ডিন মোহাম্মদ আজহারুল ইসলামসহ নবীন শিক্ষার্থী, তাঁদের অভিভাবক, শিক্ষক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।‘অফিস অব দ্য স্টুডেন্ট অ্যাফেয়ার্স’-এর সহযোগিতায় নবীনবরণ অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে গান শোনায় জনপ্রিয় ব্যান্ড অ্যাশেজ এবং নৃত্য পরিবেশন করে বিশ্ববিদ্যালয়ের কালচারাল ক্লাব।বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, এই ওরিয়েন্টেশনের মধ্য দিয়ে নবীন শিক্ষার্থীরা প্রেসিডেন্সি ইউনিভার্সিটির একাডেমিক পরিবারের সদস্য হিসেবে তাঁদের নতুন যাত্রা শুরু করেছেন।
প্রথম দিনের পরিচিতি ও দিকনির্দেশনা তাঁদের পরবর্তী শিক্ষাজীবনের জন্য একটি সুদৃঢ় ভিত্তি গড়ে তুলতে সহায়ক হবে।
সূত্র: প্রথম আলো

মোহাম্মদপুরে তূর্যর দাফন, গাজীপুরের ডিসি বললেন, তার মায়ের প্যারোল আবেদন করা হয়নি
ট্রাস্ট ব্যাংকে নিয়োগ, ৪৫ বছর বয়সেও আবেদন
আইপিপিএফের মহাপরিচালক মারিয়া আন্তোনিয়েতা ঢাকায় আসছেন কাল
আবারও ভরিতে ২ লাখ টাকা ছাড়াল সোনার দাম
উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা চলছে

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন