সড়কের পাশে ধীরে ধীরে হাঁটছেন ষাটোর্ধ্ব সরু বেগম। তাঁর কোলে কাপড়ে মোড়ানো কিছু একটা। দূর থেকেই বোঝা যাচ্ছিল, তিনি খুব সাবধানে সেটি আগলে রেখেছেন। কাছে যেতেই দেখা গেল, কোলে সাত দিন বয়সী এক নবজাতক।সরু বেগমের পেছনে পেটে হাত চেপে ধরে ধীরে ধীরে হাঁটছেন মেয়ে মুসলিমা বেগম। অস্ত্রোপচারের মাত্র সাত দিন পর সেলাই কাটিয়ে বাড়ি ফিরছেন তিনি।
যানবাহন না পেয়ে বাধ্য হয়ে হেঁটে যেতে হচ্ছে তাঁদের।আজ রোববার সকালে গোপালগঞ্জ শহরের গেটপাড়ার একটি ক্লিনিকে এসেছিলেন মুসলিমা ও তাঁর মা সরু বেগম। বাড়ি ফেরার জন্য কোনো যানবাহন পাননি। তাই হাঁটতে শুরু করেন তাঁরা। মা কোলে নিয়েছেন নবজাতককে, আর মুসলিমা পেটে হাত চেপে ধীরে ধীরে পা ফেলছেন।
একটু দ্রুত হাঁটলেই সেলাইয়ের জায়গায় ব্যথা হচ্ছে তাঁর।মুসলিমা বেগম (৩৫) গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা ইউনিয়নের মানিকদাহ গ্রামের আমিনুল ইসলামের স্ত্রী।
সূত্র: প্রথম আলো

ইনানীতে আবার জ্বলে উঠল গ্যাসের আগুন, বাপেক্সের ৭ কর্মী দগ্ধ
নিরাপদ ও পরিবেশবান্ধব আবাসন দিচ্ছি
‘ডা. এজাজুল মানুষ না’, কেন লিখলেন রোগীর স্বজন
‘মোরগ পোলাও খাইয়ে’ সোনার দোকান ফাঁকা: সন্দেহভাজন তিন আসামি রিমান্ডে
পদ্মা সেতু হয়ে বাস চলাচল প্রায় বন্ধ

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন