রাজনৈতিক দলগুলোর ‘দলান্ধ সিদ্ধান্তে’ দেশ রসাতলে যাচ্ছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। তিনি বলেছেন, দুঃখজনক বিষয় হলো বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর কাছে দলীয় স্বার্থই মুখ্য।
দেশের স্বার্থ সর্বদাই তাদের কাছে নগণ্য হয়ে থেকেছে।চরমোনাই পীর বলেছেন, ‘দলগুলোর দলান্ধ সিদ্ধান্তের কারণেই চব্বিশের পরে সংস্কার, বিচার (পতিত ফ্যাসিবাদের) নিশ্চিত করা যায়নি, চব্বিশের পরে ফ্যাসিবাদবিরোধী ঐক্য চূর্ণ হয়েছে।
এমনকি সাম্প্রতিক ঐক্যের আলোচনাতেও যার যার দলীয় স্বার্থই মুখ্য হচ্ছে; যার সুযোগ পতিত শক্তি নিচ্ছে।’ দেশকে অরাজকতা থেকে রক্ষায় দেশকে প্রাধান্য দিয়ে সিদ্ধান্ত নিতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।বরিশাল সদরে চরমোনাই দরবার শরিফে চরমোনাই মাহফিলের দ্বিতীয় দিনে আজ রোববার দুপুরে এক আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
সূত্র: প্রথম আলো

মঞ্চে অভিনয় না করেও থিয়েটার পদক পেলেন পূর্ণিমা

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন