মূল সূত্র: বিস্তারিত পড়ুন
গোপালগঞ্জে শাবিপ্রবির শিক্ষক-শিক্ষার্থীদের গাড়িতে হামলা, আহত ২
মূল সূত্র: বিস্তারিত পড়ুন
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের নেতৃত্বে সংসদীয় প্রতিনিধিদলের পাকিস্তান সফর এবং সেখানে দেওয়া বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। মহান মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদ ও ২ লাখ নির্যাতিত মা-বোনের আত্মত্যাগ ভুলে যেতে বলার অধিকার কারও নেই—এ কথা উল্লেখ করে স্পিকারকে জাতীয় সংসদে ব্যাখ্যা দিয়ে তাঁর বক্তব্য প্রত্যাহার করার দাবি জানিয়েছে বামপন্থী এই দল।
আজ রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা বলেছেন সিপিবির সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন।
তাঁরা বলেছেন, ‘মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে লাখো শহীদের রক্তে অর্জিত বাংলাদেশের জাতীয় সংসদের অভিভাবক হয়ে পাকিস্তানের মাটিতে দাঁড়িয়ে মুক্তিযুদ্ধের ইতিহাসকে খণ্ডিত করা এবং একাত্তরে সংঘটিত ইতিহাসের বর্বরতম গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার ও ক্ষমা চাওয়ার প্রশ্নকে আড়াল করা জাতির জন্য চরম অবমাননাকর।’সিপিবির বিবৃতিতে বলা হয়েছে, ‘ইসলামাবাদে স্পিকার বলেছেন, ১৯৭১ সালে ভারত বাঙালিদের সাহায্য করেনি, পাকিস্তানকে দুর্বল করেছে।
সূত্র: প্রথম আলো
দেশের পুঁজিবাজারে প্রথমবারের মতো অরেঞ্জ বন্ডের যাত্রা শুরু হয়েছে। নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন ও লিঙ্গসমতা প্রতিষ্ঠার লক্ষ্যে এই বিশেষ ধরনের বন্ড ছেড়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা সাজেদা ফাউন্ডেশন। বন্ডটির মাধ্যমে ১৫৮ কোটি টাকা সংগ্রহ করেছে প্রতিষ্ঠানটি। এই অর্থ নারীদের কৃষি, ব্যবসা, কর্মসংস্থান ও আবাসন খাতে ঋণ দেওয়ার কাজে ব্যবহার করা হবে।
‘সাজেদা অরেঞ্জ জিরো-কুপন বন্ড’ নামের এই বন্ডের তালিকাভুক্তি ও অর্থ সংগ্রহের কার্যক্রম সম্পন্ন হওয়া উপলক্ষে আজ রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আনুষ্ঠানিকভাবে ঘণ্টা বাজানো হয়।
ডিএসইর মাল্টিপারপাস হলে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্টস, ঢাকা স্টক এক্সচেঞ্জ, সাজেদা ফাউন্ডেশন ও ইমপ্যাক্ট ইনভেস্টমেন্ট এক্সচেঞ্জ (আইআইএক্স) যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
সূত্র: প্রথম আলো
ইসরায়েলের প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দিতে রাজি হয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু। বিনিময়ে পালা করে প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব দিয়েছেন তিনি। এ বিষয়ে ইয়াশার পার্টির প্রধান আইজেনকটের সঙ্গে আলোচনা শুরু হলেও সন্দেহ কাটেনি বিরোধীদের। বিস্তারিত ভিডিওতে...
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।
মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন