advertisement
advertisement

মাদক কারবারিকে আটক করে থানায় ফিরছিলেন, কাভার্ড ভ্যানের চাপায় এসআইসহ নিহত ২


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ণ
মাদক কারবারিকে আটক করে থানায় ফিরছিলেন, কাভার্ড ভ্যানের চাপায় এসআইসহ নিহত ২

দুর্ঘটনায় নিহত গাজীপুরের কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান ও তুমুলিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিক মোল্লা

advertisement

গাজীপুরের কালীগঞ্জে এক মাদক কারবারিকে আটক করে থানায় ফেরার পথে কাভার্ড ভ্যানের চাপায় পুলিশের এক উপপরিদর্শকসহ (এসআই) দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।আজ শুক্রবার ভোরে উপজেলার তুমুলিয়া ইউনিয়নের কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।নিহত ব্যক্তিরা হলেন কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান (৩০) ও তুমুলিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিক মোল্লা (৪৫)।

আহত ব্যক্তিরা হলেন এসআই জাবেদ ওমর (২৮) ও গাড়িচালক রাব্বি (২৮)। জাবেদ ওমর ঢাকায় চিকিৎসাধীন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার তুমুলিয়া বাজার এলাকার মাদক কারবারি আহিদ মিয়াকে (৪৫) আটক করতে দিবাগত রাত পৌনে তিনটার দিকে এসআই মিজানুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ সেখানে অভিযান চালায়। পর আহিদকে বাড়ি থেকে আটক করা হয়।অন্য পুলিশ সদস্যরা আহত চারজনকে উদ্ধার করে ভোর চারটার দিকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

কর্তব্যরত চিকিৎসক সেখানে রফিক মোল্লাকে মৃত ঘোষণা করেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর