কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে সফটওয়্যারের এমন সব নিরাপত্তাত্রুটি শনাক্ত করা যাচ্ছে, যেগুলো বছরের পর বছর ধরে অজানা ছিল। এতে এক দিকে সফটওয়্যারের দুর্বলতা খুঁজে বের করা সহজ হচ্ছে, অন্যদিকে সাইবার অপরাধীদের হাতে এসব দুর্বলতা কাজে লাগানোর সুযোগও দ্রুত তৈরি হচ্ছে।
সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের আশঙ্কা, আগামী কয়েক মাসে এ ধরনের ত্রুটির কারণে বিশ্বজুড়ে একের পর এক নিরাপত্তা–সংকট দেখা দিতে পারে।সম্প্রতি প্রোগ্রামিং ভাষা পিএইচপিতে নতুন নিরাপত্তাত্রুটি শনাক্ত হওয়ার পর ইউরোপ, এশিয়াসহ বিভিন্ন অঞ্চলের সরকারি সংস্থা ও জনসেবামূলক প্রতিষ্ঠানের একাধিক ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
সম্ভাব্য সাইবার হামলা ঠেকাতে নেওয়া এই পদক্ষেপের ঘটনা সামনে আসার পর বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, এটি আরও বড় নিরাপত্তা–সংকটের সূচনা হতে পারে।ইন্টারনেট অবকাঠামো ও ক্লাউড সেবাদাতা প্রতিষ্ঠান ক্লাউডফ্লেয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ম্যাথিউ প্রিন্স জানিয়েছেন, গুরুত্বপূর্ণ সফটওয়্যারের আরও বেশ কিছু গুরুতর নিরাপত্তাত্রুটি তাদের নজরে এসেছে।

দেশের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের স্বার্থে আইকমের আচরণবিধিমালা অনুসরণের আহ্বান
মেঝেতে মায়ের রক্তাক্ত লাশ, পাশে বঁটি হাতে মেয়ে, জানালা দিয়ে দেখে থানায় জানালেন প্রতি...
তিন ফাঁদে গভীর সংকটে অর্থনীতি, পরিত্রাণের পথ কী
এআইয়ের জন্য আমরা কি ভাবতে ভুলে যাচ্ছি
আমুসহ আটজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন