advertisement

খাবারে অতিরিক্ত চিনি, লবণ, চর্বি: মোড়কে সতর্কবার্তা চালুর দাবিতে প্রচারণা শুরু

খাবারে অতিরিক্ত চিনি, লবণ, চর্বি: মোড়কে সতর্কবার্তা চালুর দাবিতে প্রচারণা শুরু
খাবারের মোড়কের সামনের অংশে সতর্কবার্তা দেওয়ার পক্ষে জনসচেতনতা তৈরিতে দুই মাসব্যাপী প্রচারণা শুরু হয়েছে। আজ রোববার জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া সভাকক্ষে এ প্রচারণার উদ্বোধন করা হয়
ফটো কার্ড প্রিন্ট
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

অতিরিক্ত চিনি, লবণ ও সম্পৃক্ত চর্বিযুক্ত প্যাকেটজাত খাবার ও পানীয় সহজে চেনার জন্য মোড়কের সামনের অংশে সতর্কবার্তা দেওয়ার পক্ষে জনসচেতনতা তৈরিতে দুই মাসব্যাপী প্রচারণা শুরু হয়েছে। আজ রোববার জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া সভাকক্ষে এ প্রচারণার উদ্বোধন করা হয়।

প্রচারণার আয়োজকেরা বলছেন, প্যাকেটের সামনের অংশে সতর্কতামূলক লেবেল বা ফ্রন্ট অব প্যাকেজ লেবেলিং (এফওপিএল) থাকলে ভোক্তারা খাবারে অতিরিক্ত চিনি, লবণ ও সম্পৃক্ত চর্বির উপস্থিতি সহজে বুঝতে পারবেন। এতে স্বাস্থ্যকর খাবার বেছে নেওয়া সহজ হবে।

পাশাপাশি এ বিষয়ে কার্যকর নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নে সরকারের উদ্যোগকে সহায়তা করাও এই প্রচারণার উদ্দেশ্য।প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান), ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, ঢাকা আহ্ছানিয়া মিশন, ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ (ডব্লিউবিবি) ট্রাস্ট, কোয়ালিশন ফর হেলদি ফুড এবং সেন্টার ফর ল অ্যান্ড পলিসি অ্যাফেয়ার্স (সিএলপিএ) যৌথভাবে এ প্রচারণার আয়োজন করেছে।দেশে অসংক্রামক রোগ বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

বিদেশি পর্যটকদের কার্ড পেমেন্টের ১৫ শতাংশ ডলার রাখতে পারবেন বিক্রেতারা বিদেশি পর্যটকদের কার্ড পেমেন্টের ১৫ শতাংশ ডলার রাখতে পারবেন বিক্রেতারা প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৬। ভাষা আন্দোলন হয় ১৯৫২ সালে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৬। ভাষা আন্দোলন হয় ১৯৫২ সালে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, আগামীকাল ঘূর্ণিঝড় তৈরি হতে পারে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, আগামীকাল ঘূর্ণিঝড় তৈরি হতে পারে সাঈদীর বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া মুক্তিযোদ্ধার দাফন ঘিরে উত্তেজনা সাঈদীর বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া মুক্তিযোদ্ধার দাফন ঘিরে উত্তেজনা ফিরেই আলোচনায় অপূর্ব–নীহা জুটি, দুদিনে  ৮০ লাখ ভিউ ফিরেই আলোচনায় অপূর্ব–নীহা জুটি, দুদিনে ৮০ লাখ ভিউ
advertisement

বিদেশি পর্যটকদের কার্ড পেমেন্টের ১৫ শতাংশ ডলার রাখতে পারবেন বিক্রেতারা

বিদেশি পর্যটকদের কার্ড পেমেন্টের ১৫ শতাংশ ডলার রাখতে পারবেন বিক্রেতারা
বাংলাদেশ ব্যাংক
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

বিদেশি পর্যটকদের কাছে পণ্য ও সেবা বিক্রি করে কার্ডের মাধ্যমে পরিশোধিত ডলার বা বিদেশি মুদ্রা পান বিক্রেতারা, সেই বিদেশি মুদ্রার ১৫ শতাংশ পর্যন্ত নিজেদের কাছে সংরক্ষণ করতে পারবে তারা। নতুন এই সুবিধা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ সুবিধা পাবে হোটেল, রিসোর্ট, রেস্তোরাঁ, শপিং মল, খুচরা বিক্রয়কেন্দ্রসহ পর্যটকদের সেবা দেওয়া অন্যান্য ব্যবসাপ্রতিষ্ঠান।বাংলাদেশ ব্যাংক আজ এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

এতে বলা হয়েছে, অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো সংশ্লিষ্ট ব্যবসাপ্রতিষ্ঠানের অর্জিত বৈদেশিক মুদ্রার সর্বোচ্চ ১৫ শতাংশ তাদের বৈদেশিক মুদ্রার হিসাবে সংরক্ষণের সুযোগ দিতে পারবে। অবশিষ্ট অর্থ টাকায় নগদায়ন করতে পারবে।

এর উদ্দেশ্য হলো বিদেশি পর্যটকদের কাছে পণ্য ও সেবা বিক্রি উৎসাহ দেওয়া এবং আন্তর্জাতিক পেমেন্ট ব্যবস্থার ব্যবহার সহজ করা।নতুন এ সুবিধার ফলে বিদেশি পর্যটকদের সেবা দেওয়া ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর বৈধ বৈদেশিক ব্যয় মেটানো সহজ হতে পারে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৬। ভাষা আন্দোলন হয় ১৯৫২ সালে

প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৬। ভাষা আন্দোলন হয় ১৯৫২ সালে
প্রাথমিক বৃত্তি পরীক্ষা
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

বাংলাদেশ ও বিশ্বপরিচয়∎ সত্য/মিথ্যা নির্ণয় করো।১. ১৯৫২ সালে ভাষা আন্দোলন সংঘটিত হয়।২. ১৯৬৬ সালে ছয় দফা আন্দোলন সংঘটিত হয়।৩. ১৯৭১ সালের ২৬ মার্চ মেজর জিয়াউর রহমান কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতা ঘোষণা করেন।৪. ২৫ মার্চ রাতে পাকিস্তানি সেনাবাহিনী বাঙালিদের ওপর হামলা চালায়।৫. তারামন বিবি ছিলেন নারী মুক্তিযোদ্ধা।৬. ১৯৭১ সালের ১০ এপ্রিল বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয়।৭. মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি ছিলেন শেখ মুজিবুর রহমান।৮. মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দীন আহমদ৯. মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য দেশকে ১১টি সেক্টরে ভাগ করা হয়।১০. ভারত বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রতি সরাসরি সমর্থন জানিয়েছিল।১১. বুদ্ধিজীবীদের স্মরণে প্রতিবছর ১৪ ডিসেম্বর পালন করা হয় ‘শহিদ বুদ্ধিজীবী দিবস’।১২. ১৯৭১ সালের ২১ নভেম্বর মিত্রবাহিনী ও মুক্তিবাহিনী মিলে যৌথ বাহিনী গঠন করে।১৩. ১৬ ডিসেম্বর পাকিস্তানি বাহিনী বাংলাদেশের কাছে আত্মসমর্পণ করে।১৪. মুক্তিযোদ্ধাদের চারটি বীরত্বসূচক খেতাবের একটি হলো বীরশ্রেষ্ঠ।১৫. বীর প্রতীক হলো মুক্তিযোদ্ধাদের চতুর্থ নম্বর বীরত্বসূচক খেতাব।১৬. মুক্তিযুদ্ধে প্রধান সেনাপতির দায়িত্ব পালন করেন এম এ জি ওসমানী।সঠিক উত্তর১. সত্য ২. সত্য ৩. সত্য ৪. সত্য ৫. সত্য ৬. সত্য ৭. সত্য ৮. সত্য ৯. সত্য ১০. সত্য ১১. সত্য ১২. সত্য ১৩. সত্য ১৪. সত্য ১৫. সত্য ১৬. সত্যরাবেয়া সুলতানা, িশক্ষকবিয়াম ল...

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, আগামীকাল ঘূর্ণিঝড় তৈরি হতে পারে

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, আগামীকাল ঘূর্ণিঝড় তৈরি হতে পারে
ঘূর্ণিঝড়
সংবাদ শুনতে বাটনে ক্লিক করুন

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপটি আগামীকাল সোমবার ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। পরে এটি অতি প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে আগামী বুধবার নাগাদ ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের উপকূল অতিক্রম করতে পারে। আজ রোববার দুপুরে আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে থাকা নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে।

আজ দুপুর ১২টায় এটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৮১০ কিলোমিটার দক্ষিণে, কক্সবাজার থেকে ৭৩০ কিলোমিটার দক্ষিণে, মোংলা থেকে ৮৪০ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৭৮০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল।আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, গভীর নিম্নচাপটি দক্ষিণ-পশ্চিম দিকে অগ্রসর হয়ে আরও ঘনীভূত হতে পারে।

পরে এটি দিক পরিবর্তন করে পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।গভীর নিম্নচাপের কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন