আগামী ১ নভেম্বর থেকে ১৫ মার্চ পর্যন্ত সেন্ট মার্টিনে পর্যটক যাতায়াত করতে পারবেন। বিস্তারিত ভিডিও প্রতিবেদনে—
সূত্র: প্রথম আলো
আগামী ১ নভেম্বর থেকে ১৫ মার্চ পর্যন্ত সেন্ট মার্টিনে পর্যটক যাতায়াত করতে পারবেন। বিস্তারিত ভিডিও প্রতিবেদনে—
সূত্র: প্রথম আলো
আগামী শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে মোট চারটি নতুন বই যুক্ত হচ্ছে: ‘বাংলাদেশের সংস্কৃতি’, ‘খেলাধুলা’, ‘আমার কারিগরি শিক্ষা’ ও ‘আনন্দময় শিক্ষা’। রোববার ঢাকায় এনসিসিসির সভায় পরিমার্জন সাপেক্ষে এগুলোর অনুমোদন দেওয়া হয়। দেড় কোটির বেশি এসব বই বাধ্যতামূলক হলেও বার্ষিক পরীক্ষা হবে না, হবে ধারাবাহিক মূল্যায়ন।
সূত্র: প্রথম আলো
প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘একটি ভালো কাজ’ করেছে চাঁদপুর বন্ধুসভা। কর্মসূচির অংশ হিসেবে ২৪ অক্টোবর একজন হকারকে আর্থিক সহযোগিতা দিয়ে পুনর্বাসনের ব্যবস্থা করে দিয়েছেন বন্ধুরা।সহযোগিতা পেয়ে মানুষটি অত্যন্ত খুশি হন। এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর বন্ধুসভার সভাপতি মাসুদ হাসান ও সাধারণ সম্পাদক মাসুম পারভেজ।
সূত্র: প্রথম আলো
সুনামগঞ্জের জামালগঞ্জের সহকারী কমিশনার (ভূমি–এসি ল্যান্ড) মো. আরিফুর রহমানকে প্রত্যাহার করে সিলেটের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
এ বিষয়ে আজ রোববার বিকেলে ওই কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মো. মুজিবুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন জারি করা হয়।বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তাপস শীল।এসি ল্যান্ড আরিফুর রহমান বর্তমানে ঢাকার পান্থপথের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।
গতকাল শনিবার বিকেলে সিলেট থেকে তাঁর স্ত্রী ও উপজেলা প্রশাসনের এক কর্মী তাঁকে ঢাকায় নিয়ে যান।‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসি ল্যান্ডের অবস্থা এখন ভালো, জানিয়েছে পরিবারএসি ল্যান্ড আরিফুর তাঁর দাপ্তরিক ফেসবুক পেজে গত শুক্রবার রাত সোয়া ১০টার দিকে পরপর দুটি পোস্ট করেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।
মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন