বাগেরহাটে কমিউনিটি পুলিশিং সমাবেশে মাদক নিয়ে উদ্বেগের কথা জানিয়েছেন সরকারি প্রফুল্ল চন্দ্র (পিসি) কলেজের অধ্যক্ষ অধ্যাপক পারভীন আক্তার। মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে হুমকি পাওয়ার কথাও জানিয়েছেন তিনি। আজ রোববার বাগেরহাটের নতুন পুলিশ লাইনে আয়োজিত মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি, কিশোর গ্যাং ও উগ্রবাদবিরোধী কমিউনিটি পুলিশিং সমাবেশে এ কথা জানান পারভীন আক্তার।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। আইজিপি একসময় এই কলেজের শিক্ষার্থী ছিলেন।
কমিউনিটি পুলিশিং সমাবেশে অধ্যক্ষ পারভীন আক্তার বলেন, কলেজে মাদকের বিস্তারের বিষয়টি মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরকে জানানোর পর তাদের নিয়ে কলেজের কিছু চিহ্নিত জায়গা পরিদর্শন এবং মাদকের বিরুদ্ধে সব শিক্ষার্থীকে উদ্বুদ্ধ করার চেষ্টা করা হয়েছে।হল থেকে বহিষ্কার করার পরও আবার রাতে হলে এসে মাদক সেবন করছে উল্লেখ করে কলেজ অধ্যক্ষ বলেন, ‘এই পূজার ছুটিতে আমার কাছে কয়েকটা ফোন আসে।
সূত্র: প্রথম আলো

জীবিকায় নতুন শুরু
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসি ল্যান্ডকে প্রত্যাহার
‘শালা–সম্বন্ধী পরীক্ষার্থী ছিল’, বিচারকের প্রশ্নে বললেন আসামি
সীমান্ত পেরিয়ে বাংলাদেশে বাঘ, আক্রমণে আহত ৩
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন