আপনার ফোন কি অনবরত বাজতে থাকে? পিসি ম্যাগাজিন–এ প্রকাশিত সাম্প্রতিক এক জরিপ বলছে, মুঠোফোনে নোটিফিকেশন আসছে অনবরত। নোটিফিকেশনের বিরক্তি আমাদের ওপর মানসিক প্রভাব ফেলছে। সিনেট গ্রুপ পরিচালিত এক জরিপে দেখা গেছে, সতর্কতার বার্তা বেশি আসার কারণে সঠিক ও ভুয়া বার্তা আলাদা করার ক্ষমতা কমে যাচ্ছে। এর সঙ্গে এআই–চালিত আধুনিক স্ক্যাম যুক্ত হয়ে বর্তমানের প্রতারণাকে সাধারণ কম্পিউটার ভাইরাসের চেয়েও বেশি বিপজ্জনক করে তুলেছে।
টেকবার্তার সঙ্গে যোগাযোগ: techbarta@prothomalo.com সিকিউরিটি বিশেষজ্ঞ কিম কি বলেন, ‘আমরা ৭৭ বছর বয়সী অবসরপ্রাপ্ত এক নার্সের ওপর একটি প্রতিবেদন প্রকাশ করেছি। ওই নার্স চতুর–ছদ্মবেশী এক স্ক্যামারের হাতে নিজের জমানো চার লাখ মার্কিন ডলার হারিয়েছিলেন। কম্পিউটার ও ফোনে কতবার স্ক্যাম–সংশ্লিষ্ট বার্তা আসে, তা নিয়ে এক হাজার মার্কিন নাগরিকের ওপর জরিপ চালানো হয়।
মেসেজ, ব্যক্তিগত ই–মেইল, ফোনকল এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সন্দেহজনক যোগাযোগের মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা নিয়ে উত্তরদাতাদের জিজ্ঞাসা করা হয়।
সূত্র: প্রথম আলো

দেশের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের স্বার্থে আইকমের আচরণবিধিমালা অনুসরণের আহ্বান
মেঝেতে মায়ের রক্তাক্ত লাশ, পাশে বঁটি হাতে মেয়ে, জানালা দিয়ে দেখে থানায় জানালেন প্রতি...
তিন ফাঁদে গভীর সংকটে অর্থনীতি, পরিত্রাণের পথ কী
এআইয়ের জন্য আমরা কি ভাবতে ভুলে যাচ্ছি
আমুসহ আটজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন