যশোরের মনিরামপুরে মাছবাহী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে এক নারী ও তাঁর দুই বছরের ছেলের মৃত্যু হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় উপজেলার গালদা মাঠপাড়ায় রাজগঞ্জ-পুলেরহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহত ব্যক্তিরা হলেন মৌসুমী খাতুন (৩৬) ও তাঁর ছেলে আবদুর রহমান। তাঁদের বাড়ি মনিরামপুরের হানুয়ার গ্রামে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ওই নারীর স্বামী ফারুক হোসেন (৪০)। তিনি মোটরসাইকেলটি চালাচ্ছিলেন।
তিনি যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।হানুয়ার গ্রামের প্রাণিচিকিৎসক বিল্লাহ হোসেন প্রথম আলোকে বলেন, গতকাল বিকেলে স্ত্রী ও ছেলেকে নিয়ে মোটরসাইকেলে যশোর শহরে গিয়েছিলেন ফারুক হোসেন। সেখানে ছেলেকে চিকিৎসক দেখিয়ে তাঁরা রাজগঞ্জ-পুলেরহাট সড়ক ধরে বাড়ি ফিরছিলেন।
মোটরসাইকেলের পেছনে ছেলেকে কোলে নিয়ে বসে ছিলেন মৌসুমী।সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে গালদা মাঠপাড়ায় একটি ট্রলিকে পাশ কাটিয়ে সামনে এগোনোর সময় পেছন থেকে মাছবাহী পিকআপ মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।
সূত্র: প্রথম আলো

দেশের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের স্বার্থে আইকমের আচরণবিধিমালা অনুসরণের আহ্বান
মেঝেতে মায়ের রক্তাক্ত লাশ, পাশে বঁটি হাতে মেয়ে, জানালা দিয়ে দেখে থানায় জানালেন প্রতি...
তিন ফাঁদে গভীর সংকটে অর্থনীতি, পরিত্রাণের পথ কী
এআইয়ের জন্য আমরা কি ভাবতে ভুলে যাচ্ছি
আমুসহ আটজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন