জাতীয় গ্রিডের পুনরুদ্ধার কাজ পুরোপুরি সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা আড়াইটায় গ্রিড সচলের এই কার্যক্রম শেষ হয়। বর্তমানে বিদ্যুতের সব গ্রিড লাইন ও গ্রিড উপকেন্দ্র চালু রয়েছে...
মূল সূত্র: বিস্তারিত পড়ুন
জাতীয় গ্রিডের পুনরুদ্ধার কাজ পুরোপুরি সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা আড়াইটায় গ্রিড সচলের এই কার্যক্রম শেষ হয়। বর্তমানে বিদ্যুতের সব গ্রিড লাইন ও গ্রিড উপকেন্দ্র চালু রয়েছে...
মূল সূত্র: বিস্তারিত পড়ুন
আমেরিকানরা ‘ম্যাক্সিং’ শব্দটি ব্যবহারে পুরোপুরি মেতে উঠেছে, আর এর ফলে এটি ডিকশনারি ডটকমের ২০২৬ সালের বর্ষসেরা শব্দ হিসেবে নির্বাচিত হয়েছে। ডিকশনারি ডটকম বিবৃতিতে বলেছে, ম্যাক্সিমাইজিংয়ের সংক্ষিপ্ত রূপ হলো ‘ম্যাক্সিং’। শব্দটি একাই ব্যবহার করা যায় অথবা যেকোনো শব্দের শেষে জুড়ে দিয়ে বোঝানো যায় যে আপনি কোনো কিছুকে যথাসম্ভব সেরা করে তুলছেন।
সহজ ভাষায় কোনো কিছুকে সর্বোচ্চ বা চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়া।ডিকশনারি মিডিয়া গ্রুপের লেক্সিকোগ্রাফি বিভাগের পরিচালক স্টিভ জনসন বলেন, ‘ম্যাক্সিং হলো এমন এক সংস্কৃতির ভাষাগত প্রকাশ, যা সবকিছু থেকে সর্বোচ্চটা আদায় করার ব্যাপারে ক্রমেই বেশি আগ্রহী হয়ে উঠছে।’ডিকশনারি ডটকমের গবেষণায় দেখা গেছে, ২০২৫ সালের আগস্টের গড়ের তুলনায় ২০২৬ সালের আগস্টে ডিজিটাল মিডিয়ায় ‘ম্যাক্সিং’ শব্দটি প্রায় ১৯ গুণ বেশি ব্যবহৃত হয়েছে।
সাইটটি বর্ষসেরা সম্ভাব্য শব্দ হিসেবে ‘সাশ্রয়যোগ্যতা’, ‘ডেটা সেন্টার’, ‘অভিযাত্রা’ ও ‘আঙ্কেল’–এর সংক্ষিপ্ত রূপ ‘ইইউএনসি’–কেও বিবেচনা করেছিল।‘ম্যাক্সিং’ শব্দটি ম্যাক্সিমাইজিংয়ের সংক্ষিপ্ত রূপ, যা ডিকশনারি ডটকমের ২০২৬ সালের বর্ষসেরা শব্দ নির্বাচিত হয়েছে।
সূত্র: প্রথম আলো
ব্যাংকার্স সিলেকশন কমিটির আওতাধীন ৯টি ব্যাংক ও দুটি আর্থিক প্রতিষ্ঠানে ৯০৩ সিনিয়র অফিসার (সাধারণ) পদে নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১৩ নভেম্বর এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, সিনিয়র অফিসার (সাধারণ) পদে ৯০৩ জন নিয়োগের জন্য এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।পরীক্ষার তারিখ ও সময়১৩ নভেম্বর ২০২৬, বেলা তিনটা থেকে বিকেল চারটা।পরীক্ষার নম্বর বিভাজনপ্রিলিমিনারি পরীক্ষায় ছয়টি বিষয়ে প্রশ্ন থাকবে।
ইংরেজি ব্যাকরণ ও ভাষায় ২০ নম্বর, বাংলা ব্যাকরণ ও ভাষায় ২০, সাধারণ গণিতে ২০, আর্থিক ও ব্যাংকিং জ্ঞানে ১০, বিশ্লেষণী দক্ষতায় ২০ এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তির (আইসিটি) মৌলিক জ্ঞানে ১০ নম্বরসহ মোট ১০০ নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সূত্র: প্রথম আলো
‘ক্রসফায়ার’ ও সাংবাদিকদের নিয়ে আইজিপি আলী হোসেন ফকিরের মন্তব্যের বিষয়ে প্রধানমন্ত্রী দেশে ফেরার পর সে বিষয়ে ‘বিবেচনা’ করবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান। বিস্তারিত ভিডিওতে...
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।
মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন