advertisement

শ্যালিকাকে বিয়ে করা ভুল হয়েছে, একজনকে তালাক দেওয়ার ঘোষণা যুবকের

শ্যালিকাকে বিয়ে করা ভুল হয়েছে, একজনকে তালাক দেওয়ার ঘোষণা যুবকের
প্রথম স্ত্রীর (ডানে) সঙ্গে বৈবাহিক সম্পর্কে থাকায় অবস্থায় আপন শ্যালিকাকে (বাঁয়ে) বিয়ে করেন নওগাঁর এক যুবক। সমালোচনার মুখে একজনকে তালাক দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি
ফটো কার্ড প্রিন্ট

প্রথম স্ত্রীর সঙ্গে বৈবাহিক সম্পর্ক থাকা অবস্থায় আপন শ্যালিকাকে বিয়ে করা ভুল হয়েছে বলে জানিয়েছেন নওগাঁর আলোচিত সেই যুবক (৩৫)। প্রথম স্ত্রীর ছোট বোনকে বিয়ে করায় গত সোমবার রাতে ওই যুবক ও তাঁর দুই স্ত্রীর মুখে চুনকালি মাখিয়ে এবং মারধর করে এলাকাছাড়া করা হয়েছিল। পরে ফেসবুক লাইভে এসে তিনি ক্ষমা চান এবং দুই স্ত্রীর মধ্যে একজনকে তালাক দেওয়ার ঘোষণা দেন।গতকাল মঙ্গলবার রাতে নিজের ফেসবুক আইডি থেকে লাইভ করে ওই যুবক এ ঘোষণা দেন।

তিনি দাবি করেন, আপন শ্যালিকাকে বিয়ে করার বিষয়ে ইসলামের বিধান তিনি জানতেন না। অজ্ঞতার কারণে তাঁর এমন ভুল হয়েছে। এ জন্য তিনি সবার কাছে ক্ষমা চান। এখন থেকে সমাজ ও পরিস্থিতি বিবেচনায় নিয়ে জীবন পরিচালনা করবেন।দুই স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতে যাওয়ার পর সোমবার রাত ১০টার দিকে সেখানে জড়ো হন স্থানীয় বাসিন্দারা।

একপর্যায়ে তাঁদের মারধর করে মুখে চুনকালি মাখিয়ে এবং গলায় জুতার মালা পরিয়ে এলাকা থেকে তাড়িয়ে দেওয়া হয়।দুই স্ত্রীর মধ্যে একজনকে তালাক দেওয়ার ঘোষণাও দেন এই যুবক।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

গোর-এ-শহীদ মাঠ উন্মুক্ত করে দেওয়ার দাবিতে মানববন্ধন, রেলপথে অবস্থান গোর-এ-শহীদ মাঠ উন্মুক্ত করে দেওয়ার দাবিতে মানববন্ধন, রেলপথে অবস্থান জামিনে মুক্ত হয়ে নারী উদ্যোক্তা বললেন, ‘আমি শুধু মনের কষ্ট প্রকাশ করেছি’ জামিনে মুক্ত হয়ে নারী উদ্যোক্তা বললেন, ‘আমি শুধু মনের কষ্ট প্রকাশ করেছি’ ডেথ নোট: কিস্তিমাত যুক্তির ধাঁধা ডেথ নোট: কিস্তিমাত যুক্তির ধাঁধা মাঝের আঙুলটি বড় কেন মাঝের আঙুলটি বড় কেন বলাকায় বুথে যান্ত্রিক ত্রুটি, আশকোনায় বিমানের টিকিট বিক্রির কাউন্টার আবার চালু বলাকায় বুথে যান্ত্রিক ত্রুটি, আশকোনায় বিমানের টিকিট বিক্রির কাউন্টার আবার চালু
advertisement

এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলনে বিএনপির এমপির সমর্থন

এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলনে বিএনপির এমপির সমর্থন

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বদলি, পে-স্কেলসহ তিন দফা দাবিতে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

স্ত্রী ও দুই সন্তানসহ পাশাপাশি কবরে চিরনিদ্রায় নাহিদুর

স্ত্রী ও দুই সন্তানসহ পাশাপাশি কবরে চিরনিদ্রায় নাহিদুর

কক্সবাজারের ইনানী টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত যশোরের মণিরামপুরের বাসিন্দা নাহিদুর রহমান ও স্ত্রী-সন্তানের দাফন সম্পন্ন হয়েছে। পাশাপাশি কবরে তাদের দাফন করা হয়...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

গোর-এ-শহীদ মাঠ উন্মুক্ত করে দেওয়ার দাবিতে মানববন্ধন, রেলপথে অবস্থান

গোর-এ-শহীদ মাঠ উন্মুক্ত করে দেওয়ার দাবিতে মানববন্ধন, রেলপথে অবস্থান
দিনাজপুর গোর-এ-শহীদ বড় মাঠ দিনাজপুরবাসীকে ফিরিয়ে দিতে মানববন্ধন ও বিক্ষোভমিছিল। বুধবার দুপুর সাড়ে বারোটায় দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে

দিনাজপুরের ঐতিহ্যবাহী গোর-এ-শহীদ মাঠ উন্মুক্ত করে দেওয়ার দাবিতে বিক্ষোভ, মানববন্ধন ও রেলপথে অবস্থান কর্মসূচি পালন করেছেন স্থানীয় লোকজন। প্রায় এক বছর ধরে মাঠটিতে খেলাধুলাসহ সব ধরনের কার্যক্রম বন্ধ থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন তাঁরা।আজ বুধবার বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে ‘বড় মাঠ রক্ষা কমিটি’র ব্যানারে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।

এতে জেলার বিভিন্ন বয়সী খেলোয়াড়, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, রাজনৈতিক দলের নেতা-কর্মীসহ বিভিন্ন পেশার প্রায় এক হাজার নারী-পুরুষ অংশ নেন।দিনাজপুর পৌরসভার সাবেক কাউন্সিলর রেহাতুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে সভাপতিত্ব করেন বড় মাঠ রক্ষা কমিটির নেতা গোলাম নবী দুলাল।

বক্তব্য দেন দিনাজপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান সৈয়দ মোসাদ্দেক হোসেন, জেলা বিএনপির সহসভাপতি খালেকুজ্জামান ও আকতারুজ্জামান জুয়েল, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি মেহেরুল ইসলাম, অবসরপ্রাপ্ত চিকিৎসক মোহাম্মদ শহীদুল্লাহ, জেলা নাট্য সমিতির সাধারণ সম্পাদক রেজাউর রহমান এবং জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সদস্য স্বাধীন সরকার প্রমুখ।কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বিভিন্ন ব্যানার ও ফেস্টুন হাতে মাঠ উন্মুক্ত করার দাবিতে স্লোগান দেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন