প্রতিদিন পৃথিবীর নানা দেশে নানা খবরের কাগজে কত বিচিত্র সব খবর ছাপা হয়, তার সীমা–পরিসীমা নেই। খবরের পেছনে কত কাহিনি, কত দীর্ঘশ্বাস লুকানো আছে বা থাকে, কেই–বা তা জানতে পারে বা শুনতে পায়? বেশ ক’বছর আগে তেমনি এক খবর একদিন চোখে পড়েছিল। বাংলাদেশের প্রথম আলো নামের দৈনিক পত্রিকায় খবরটি প্রকাশ হয়। খবর হলো—রামপুরা বা তৎসংলগ্ন বাড্ডা এলাকায় বাড়ি নির্মাণের সময়ে চাঁদাবাজদের দাবি অনুযায়ী চাঁদা না দেওয়ায় ঘটেছে ভয়ংকর বিপত্তি।
চাঁদাবাজরা বাড়ির প্রবাসী মালিকের স্ত্রীকে হুমকি দিয়েছে তাদের চাহিদা পূরণ না হলে তারা মালিকের স্কুল পড়ুয়া মেয়েকে তুলে নিয়ে যাবে। ভয়ে মহিলা কন্যাসহ আত্মগোপন করে আছেন। স্বস্তির বিষয় হলো যে পুলিশ চাঁদাবাজদের ব্যাপারে নির্ভরযোগ্য তথ্য পেয়ে অভিযান শুরু করেছে বলে জানা গেছে। এর কিছুদিন পর অস্ট্রেলিয়ার ‘দ্য হেরাল্ড সান ও দ্য এইজ’ কাগজে অদ্ভুত এক খবর ছাপা হলো।
ইমিগ্রেশন লইয়ারের সূত্রে পাওয়া তথ্যে জানা গেছে—এই প্রথম দুজন বাংলাদেশি যুবক নিজেদের গে ঘোষণা করে অস্ট্রেলিয়ায় অভিবাসন পেয়েছে।নিতান্ত সাদামাটা খবর।
সূত্র: প্রথম আলো

যুদ্ধবাজ নেতানিয়াহু এবারও কি টিকে থাকতে পারবেন, কী অপকৌশল নিতে পারেন তিনি
নেতানিয়াহুর জোটের অবস্থান কী, সরকার গঠনে কে এগিয়ে
ইলন মাস্কের প্রশংসায় কেন পঞ্চমুখ পুতিন
আরব দলগুলোর সিদ্ধান্তে বদলে যেতে পারে নেতানিয়াহুর ভাগ্য
ভোটে অমীমাংসিত ফলাফল: ইসরায়েলের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হওয়ার পথে নেতানিয়াহু

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন