ভারতের চার রাজ্যের বিধান পরিষদের ফল বিজেপি ও কংগ্রেস দুই দলকেই চিন্তায় ফেলে দিল। বিজেপির চিন্তা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্বাচনী আসন বারানসি এবং রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের (আরএসএস) সদর দপ্তর নাগপুরে তারা হেরে গেছে। কংগ্রেসের চিন্তা, ভোট হওয়া মোট ২৮টি আসনের মধ্যে নাগপুর ছাড়া কোথাও তারা জিততে পারেনি। তাদের পক্ষে সবচেয়ে হতাশাজনক ফল হয়েছে কর্ণাটকে, যেখানে তারা সরকারে রয়েছে।
ওই রাজ্যে ৪ আসনের প্রতিটিতেই তারা হেরেছে।গতকাল বুধবার এই ফল প্রকাশের পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কংগ্রেসকে তীব্র কটাক্ষ করে সমাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘চার বড় রাজ্য উত্তর প্রদেশ, মহারাষ্ট্র, বিহার ও কর্ণাটকে বিধান পরিষদের ২৮ আসনে ভোট হলো। ভোট হয়েছে ব্যালট পেপারে। বলুন তো, কংগ্রেস কয়টা আসন জিতেছে?’ওই মন্তব্যের শেষে মোদি চোখে আতশি কাচ ধরা একটা ইমোজি জুড়ে দেন।কটাক্ষের একটা কারণ হার; অন্য কারণ, ইভিএমের সমালোচনা।
কংগ্রেস ‘ভোট চুরি’র জন্য নির্বাচন কমিশনের পাশাপাশি দায়ী করে আসছে ইভিএমকেও।
সূত্র: প্রথম আলো

ইন্ডিয়া জোটের রামলীলা ময়দানের সমাবেশের প্রতি সমর্থন জানাল সিজেপি
নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে বিরোধী শিবিরের সঙ্গে হাত মেলানোর ইঙ্গিত দিল আরব জোট
যুদ্ধবাজ নেতানিয়াহু এবারও কি টিকে থাকতে পারবেন, কী অপকৌশল নিতে পারেন তিনি
নেতানিয়াহুর জোটের অবস্থান কী, সরকার গঠনে কে এগিয়ে
ইলন মাস্কের প্রশংসায় কেন পঞ্চমুখ পুতিন

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন