মানি লন্ডারিং ও দুর্নীতির অভিযোগে সায়মা ওয়াজেদ পুতুলের নেতৃত্বাধীন সূচনা ফাউন্ডেশনের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত।
অন্যদিকে বরগুনা-১ আসনের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর আয়কর নথিও জব্দের আদেশ দিয়েছেন আদালত।আজ বৃহস্পতিবার দুদকের পৃথক দুটি আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবিরের আদালত এ আদেশ দেন।দুদকের আইনজীবী মীর আহম্মেদ আলী সালাম প্রথম আলোকে বলেন, দুদকের পৃথক দুজন কর্মকর্তা গতকাল বুধবার এই আবেদন করেন।
আজ আদেশ দিয়েছেন আদালত।গতকাল ২৮ অক্টোবর দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া সূচনা ফাউন্ডেশনের আয়কর নথি জব্দের আবেদন করেন।সূচনা ফাউন্ডেশনের বিষয়ে আবেদনে বলা হয়েছে, ফাউন্ডেশনটি ২০১৫-১৬ করবর্ষ থেকে ২০২৪-২৫ করবর্ষ পর্যন্ত মোট ৯৯ লাখ ৪ হাজার টাকা কর জমা না দিয়ে প্রতারণা ও জালজালিয়াতির মাধ্যমে ভুয়া কর জমা–সংক্রান্ত রেকর্ডপত্র তৈরি করে অডিট প্রতিবেদনে আয়কর খরচ দেখিয়ে আত্মসাৎ করেছে।
সূত্র: প্রথম আলো

আমার কাছে নিউট্রিনো ততটাই বাস্তব, যতটা বাস্তব সামনে রাখা কফির কাপটা—ফ্রান্সিস হ্যালজ...
সরকারি কর্মচারী হাসপাতালের নার্স নিয়োগ: এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৯,২৭৩
এটা সুইসাইড নয়, সরকার তদন্ত করলে অপরাধীদের খুঁজে বের করতে পারবে: তাহসিফের বাবা
১৩০ কোটি মিনিট ভিউ ১১ দিনে! ‘ক্রিস্টাল লেক’ নিয়ে বিশ্বজুড়ে তোলাপাড়
যান্ত্রিক ত্রুটিতে বিলম্ব হচ্ছে জাপান থেকে প্রধানমন্ত্রীর ঢাকামুখী ফ্লাইট

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন