সবজির পাশাপাশি চাল ও গমের দাম কমায় খাদ্য মূল্যস্ফীতিতে কিছুটা উন্নতি হয়েছে। তবে ডিম, আলু, মাছ, মাংস ও দুধের মতো পুষ্টিকর খাবারের দাম এখনো বাড়তি...
মূল সূত্র: বিস্তারিত পড়ুন
সবজির পাশাপাশি চাল ও গমের দাম কমায় খাদ্য মূল্যস্ফীতিতে কিছুটা উন্নতি হয়েছে। তবে ডিম, আলু, মাছ, মাংস ও দুধের মতো পুষ্টিকর খাবারের দাম এখনো বাড়তি...
মূল সূত্র: বিস্তারিত পড়ুন
ভুয়া ভাউচার দেখিয়ে আত্মসাৎ করা হয়েছে ইউনিয়ন পরিষদের (ইউপি) ৫৫টি উন্নয়ন প্রকল্পের টাকা। শুধু এটুকুই নয়, অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচিতে (ইজিপিপি) মৃত ব্যক্তি ও প্রবাসীদের দেখানো হয়েছে শ্রমিক। এরপর তাঁদের নামে টাকা তুলে করা হয়েছে আত্মসাৎ। এমন অভিযোগে চট্টগ্রামের মিরসরাইয়ের করেরহাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. এনায়েত হোসেন ওরফে নয়নসহ ২১ জনের বিরুদ্ধে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
এনায়েত চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক। গতকাল বৃহস্পতিবার দুদক চট্টগ্রামের উপসহকারী পরিচালক জসিম উদ্দিন বাদী হয়ে নিজ কার্যালয়ে মামলা দুটি করেন।মামলার বিষয়টি দুদক চট্টগ্রামের উপপরিচালক রিয়াজ উদ্দিন প্রথম আলোকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, এনায়েত হোসেন ও তাঁর সহযোগীরা মৃত ও প্রবাসীদের শ্রমিক দেখিয়ে তাঁদের নামে ইজিপিপি প্রকল্পের টাকা উত্তোলন করেছেন।
এ ছাড়া ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত ইউনিয়নে বাস্তবায়নের জন্য নেওয়া বিভিন্ন প্রকল্পে জাল ভাউচারসহ নানা অনিয়ম করেছেন।
সূত্র: প্রথম আলো
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির (২৮) মৃত্যুর ঘটনায় তাঁর বন্ধুস্থানীয় ছোট ভাই দীপকে হেফাজতে নিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকার একটি বাসা থেকে দীপকে নিয়ে যাওয়া হয়। আজ শুক্রবার সকালে পিবিআইয়ের আইন ও গণমাধ্যম শাখার পুলিশ সুপার মো. আবু ইউসুফ এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।
সূত্র: প্রথম আলো
বরিশালের হিজলায় মেঘনা নদীতে গুলিবিদ্ধ হয়ে জেলে আক্তার হোসেন হাওলাদার (৪০) নিহত হওয়ার ঘটনায় পুলিশ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে। পুলিশ জানায়, বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আজ শুক্রবার দুপুরে লাশের ময়নাতদন্ত হবে।
এরপর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।এ সম্পর্কে আজ সকালে হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোলাইমান হোসেন প্রথম আলোকে বলেন, এ ঘটনায় নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে এখনো থানায় কোনো মামলা বা অভিযোগ করা হয়নি। গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর কারণে পুলিশ থানায় জিডি করেছে। লাশ ময়নাতদন্তের জন্য বরিশালে পাঠানো হয়েছে। তবে গুলির ঘটনা কীভাবে ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
বিষয়টি বিভিন্নভাবে তদন্ত করা হচ্ছে।নিহত আক্তার হাওলাদার হিজলা উপজেলার মেমানিয়া ইউনিয়নের চর মেমানিয়া গ্রামের সুলতান হাওলাদারের ছেলে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।
মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন