নির্বাচন কমিশনসহ বিভিন্ন সরকারবিরোধী আন্দোলনকে বিজেপি ‘নৈরাজ্য’ বলে চিহ্নিত করেছে। তার বিরুদ্ধে প্রচারও শুরু করে দিয়েছে। বলছে, নৈরাজ্য ও অরাজকতা সৃষ্টির উদ্দেশ্য জোর করে সরকার পরিবর্তন। এই আন্দোলন রুখতে উত্তর প্রদেশে চালু করা হয়েছে নতুন সরকারি বিধি।
বিজেপিশাসিত এই রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সেই বিধি জারি করে জানিয়েছেন, হিংসাত্মক উপায়ে ‘রেজিম চেঞ্জ’ বা সরকার বদলের আন্দোলনে যুক্তদের সরকারি চাকরিতে নিয়োগ করা হবে না। সেই লক্ষ্যে সরকারি নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের চরিত্র যাচাই বা ‘ক্যারেক্টর ভেরিফিকেশন’–এর নিয়ম আরও কঠোর করা হয়েছে। এলাহাবাদ হাইকোর্টের নির্দেশ মেনে রাজ্য সরকার গত বৃহস্পতিবার এই নয়া নির্দেশিকা জারি করেছে।
তাতে বলা হয়েছে, রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর ছাড়াও পৌরসভা, পৌর পরিষদ এবং স্থানীয় প্রশাসনিক সংস্থাগুলোতে নিয়োগের ক্ষেত্রে এই নীতি কার্যকর হবে।সরকারি এই নির্দেশিকা জারি হওয়ার সঙ্গে সঙ্গেই রাজ্যজুড়ে প্রতিবাদ শুরু হয়েছে।
সূত্র: প্রথম আলো

অভিলাষ
ভুটানে হিমবাহের হ্রদ ভেঙে আকস্মিক বন্যা, পশ্চিমবঙ্গ ও আসামে সতর্কতা
ভোটের চূড়ান্ত ফলাফল: ইসরায়েলে সরকার গঠন নিয়ে অচলাবস্থা কি দীর্ঘ হতে পারে
সৌদি আরবের বিমানবন্দর ও তেল স্থাপনায় ৬ হামলার দাবি হুতিদের
ইরানের হাতে কী কী ভয়ংকর অস্ত্র

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন