শব্দের জন্ম, অর্থের পরিবর্তন এবং সময়ের সঙ্গে ভাষার বিবর্তন—এমন নানা বিষয়কে কেন্দ্র করে ফরহাদ খানের ‘শব্দের গল্প’ বই পাঠচক্রের আসর করে নোয়াখালী বন্ধুসভা।
২১ অক্টোবর বিকেলে চলতি বছরের ২৩তম পাঠচক্রটি অনুষ্ঠিত হয়।পাঠচক্রে ‘শব্দগুলো ইংরেজদের নয়’, ‘বাংলা মাসের নামের কথা’, ‘শব্দগুলো বিদেশি’, ‘বাংলা ভাষায় ভূত’সহ নির্বাচিত অংশ পাঠ ও বিশ্লেষণের মাধ্যমে বাংলা ভাষার শব্দভান্ডার, শব্দের উৎস এবং ব্যবহারিক পরিবর্তন নিয়ে আলোচনা করা হয়।কোনো শব্দ তার আদি অর্থ হারিয়ে নতুন অর্থ ধারণ করে, কোনো শব্দ সময়ের প্রবাহে দৈনন্দিন ব্যবহার থেকে হারিয়ে গেলেও সাহিত্যে ও লোকজ ভাষায় টিকে থাকে।
লেখক ফরহাদ খান সহজ ও সাবলীল উপস্থাপনার মাধ্যমে শব্দের এমন পরিবর্তনশীল যাত্রাকে পাঠকের সামনে তুলে ধরেছেন।বইটির নির্বাচিত অধ্যায়গুলোতে ইংরেজি ও অন্যান্য বিদেশি শব্দ কীভাবে বাংলা ভাষায় মিশে গিয়ে নিজস্ব রূপ নিয়েছে, তা নিয়ে আলোচনা করা হয়।
সূত্র: প্রথম আলো

ই–রিকশা কোথায় চলবে, কোথায় নিষেধ, কত গতিতে চলতে পারবে—নতুন বিধিমালা কী বলছে
ডেঙ্গু আক্রান্ত তিন বোনই হাসপাতালে ছিল, একজনের ফেরা হলো না
বাজার থেকে পেঁপে কিনে ঠকছেন? জেনে নিন, মিষ্টি পেঁপে কেনার ৭টি কৌশল
ট্রাস্ট ব্যাংকের সঞ্চয় সেবা পাওয়া যাবে বিকাশ অ্যাপে
আবুল খায়ের স্টিলের কারখানায় জার্মানির ভাইস মিনিস্টার

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন