advertisement

আজ টিভিতে যা দেখবেন (৩১ অক্টোবর ২০২৬)

আজ টিভিতে যা দেখবেন (৩১ অক্টোবর ২০২৬)
ফটো কার্ড প্রিন্ট

মিরপুর টেস্টের চতুর্থ দিন আজ। চলছে কেপটাউন টেস্ট। ইংলিশ প্রিমিয়ার লিগে মুখোমুখি চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেড।

আছে বার্সেলোনার ম্যাচও।মিরপুর টেস্ট: ৪র্থ দিন বাংলাদেশ–ওয়েস্ট ইন্ডিজসকাল ৯–৩০ মি., টি স্পোর্টসজাতীয় ক্রিকেট লিগসিলেট–চট্টগ্রামসকাল ৯–৩০ মি., বিসিবি ইউটিউবময়মনসিংহ–খুলনাসকাল ৯–৩০ মি., বিসিবি ইউটিউবঢাকা–বরিশালসকাল ৯–৩০ মি., বিসিবি ইউটিউবরংপুর–রাজশাহীসকাল ৯–৩০ মি., বিসিবি ইউটিউবত্রিদেশীয় সিরিজ: ফাইনালপাকিস্তান–শ্রীলঙ্কাবেলা ২টা, টি স্পোর্টস ও ট্যাপম্যাডকেপটাউন টেস্ট: ৫ম দিনদক্ষিণ আফ্রিকা–অস্ট্রেলিয়াবেলা ২–৩০ মি., ট্যাপম্যাডইংলিশ প্রিমিয়ার লিগচেলসি–ম্যান ইউনাইটেডসন্ধ্যা ৬–৩০ মি., স্টার স্পোর্টস সিলেক্ট ১ম্যান সিটি–ব্রাইটনরাত ৯টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১টটেনহাম–প্যালেসরাত ১১–৩০ মি., স্টার স্পোর্টস সিলেক্ট ১অ্যাস্টন ভিলা–ফুলহামরাত ২টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১লা লিগাবার্সেলোনা–দেপোর্তিভোরাত ২টা, টি স্পোর্টস

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

মেসি–রোনালদোর চেয়ে বাণিজ্যিক আকর্ষণ বেশি শুবমান গিলের মেসি–রোনালদোর চেয়ে বাণিজ্যিক আকর্ষণ বেশি শুবমান গিলের পাঁচটি হলুদ কার্ড দেখেও কেন মেসি নিষিদ্ধ হচ্ছেন না পাঁচটি হলুদ কার্ড দেখেও কেন মেসি নিষিদ্ধ হচ্ছেন না চীনের মন রক্ষায় কেন মরিয়া রিয়াল ও লা লিগা, কোথায় আটকা চীনের মন রক্ষায় কেন মরিয়া রিয়াল ও লা লিগা, কোথায় আটকা এমবাপ্পের ওপর ক্ষোভ কেন, জিজ্ঞেস করেও জানতে পারছেন না চীনারা এমবাপ্পের ওপর ক্ষোভ কেন, জিজ্ঞেস করেও জানতে পারছেন না চীনারা মুল্ডার–রিকেলটেনের দুর্দান্ত সেঞ্চুরি, অস্ট্রেলিয়াকে ২৮৮ রানের লক্ষ্য দিল দক্ষিণ আফ্রিকা মুল্ডার–রিকেলটেনের দুর্দান্ত সেঞ্চুরি, অস্ট্রেলিয়াকে ২৮৮ রানের লক্ষ্য দিল দক্ষিণ আফ্...
advertisement

মেসি–রোনালদোর চেয়ে বাণিজ্যিক আকর্ষণ বেশি শুবমান গিলের

মেসি–রোনালদোর চেয়ে বাণিজ্যিক আকর্ষণ বেশি শুবমান গিলের
বিশ্বের সবচেয়ে বিপণনযোগ্য ৫০ ক্রীড়াবিদের তালিকায় মেসি, রোনালদো ও এমবাপ্পেকে পেছনে ফেলেছেন ভারতের ক্রিকেটার শুবমান গিল!

মাঠে লিওনেল মেসির বাঁ পায়ের জাদু। ক্রিস্টিয়ানো রোনালদোর গোলের পর সেই চেনা উদ্‌যাপন। কিংবা কিলিয়ান এমবাপ্পের দুরন্ত গতি। বিশ্বজুড়ে কোটি কোটি মানুষকে মুগ্ধ করে রেখেছেন তাঁরা। জনপ্রিয়তার বিচারে এই তিন ফুটবল তারকার সঙ্গে পাল্লা দেওয়াই কঠিন। কিন্তু খেলার মাঠের জনপ্রিয়তা আর বাণিজ্যিক আকর্ষণ কি এক জিনিস? উত্তরটা সম্ভবত না।

অন্তত ক্রীড়াবিষয়ক সংবাদমাধ্যম স্পোর্টসপ্রোর ২০২৬ সালের বিশ্বের সবচেয়ে বিপণনযোগ্য ৫০ ক্রীড়াবিদের তালিকা সেটাই বলছে। সেখানে মেসি, রোনালদো ও এমবাপ্পেকে পেছনে ফেলেছেন ভারতের ক্রিকেটার শুবমান গিল! ভারতের টেস্ট ও ওয়ানডে অধিনায়ক গিল আছেন তালিকার ১৩ নম্বরে। ভারতের টেস্ট ও ওয়ানডে অধিনায়ক গিল আছেন তালিকার ১৩ নম্বরে। তাঁর ঠিক পরেই অর্থাৎ ১৪ নম্বরে পর্তুগিজ তারকা রোনালদো। ফ্রান্সের এমবাপ্পে ১৯তম।

আর আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক মেসি?

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

হ্যালোউইন ইন্সপিরেশনের রহস্যময় স্পুকি ফ্যাশনে ৭ তারকার আকর্ষণ ছড়ানো লুক

হ্যালোউইন ইন্সপিরেশনের রহস্যময় স্পুকি ফ্যাশনে ৭ তারকার আকর্ষণ ছড়ানো লুক
পেট কাটা ষ সিনেমার মশারি পর্বে সুনেরাহ বিনতে কামাল

স্পুকি ফ্যাশনের দিন হ্যালোউইন। এটি এখন আর কোনো বিশেষ ধর্মীয় বা গোষ্ঠীগত উৎসব নয়। বিশ্বজুড়েই সবাই রহস্যময় সব লুকে নিজেকে সাজিয়ে তোলে এই দিনে। হ্যালোউইন কস্টিউম নিয়ে রীতিমতো চলে প্রতিযোগিতা।

হ্যালোউইন ইন্সপিরেশনের রহস্যময় স্পুকি ফ্যাশনে ১০ তারকার আকর্ষণ ছড়ানো লুক দেখে নিন এবারে।পেট কাটা ষ সিনেমার মশারি পর্বে সুনেরাহ বিনতে কামাল ভুতপরী সিনেমার আইকনিক লুকে জয়া আহসানের শাড়ির সাজ মিস্টিরিয়্যাস ক্যাটলেডি লুকে আশনা হাবিব ভাবনা ভিকি জাহেদের মিস্ট্রি মুভি লুকে মেহজাবীন চৌধুরী জ্বীন সিনেমার নাম ভূমিকায় পূজা চেরী হাওয়া সিনেমার বেদেনী গুলতি রূপে নাজিফা তুষিইজিপশিয়ান থিমেটিক লুকে পারশা মাহজাবীন ছবি: ইন্সটাগ্রাম

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

সোনালি সংগ্রামী জীবনের গল্প

সোনালি সংগ্রামী জীবনের গল্প
‘সময় ও দুঃসময়ের কথা : মাহফুজ আনামের কথা ও কথোপকথন’ বইয়ের প্রচ্ছদ অবলম্বনে

জ্ঞানী, বিনয়ী অথচ প্রবলভাবে দৃঢ়চেতা মাহফুজ আনামকে খুব সম্ভবত নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার প্রয়োজন নেই। উপমহাদেশের বিখ্যাত রাজনীতিবিদ, সাংবাদিক ও লেখক আবুল মনসুর আহমদের সন্তান মাহফুজ আনাম অনেক আগেই নিজেকে বাংলাদেশের একজন সুনাগরিক ও সংবেদনশীল সাংবাদিক হিসেবে প্রতিষ্ঠা করেছেন। মতপ্রকাশের স্বাধীনতার সংগ্রাম ও ভয়ডরহীন সাংবাদিকতায় খ্যাতি অর্জন করেছেন দেশে-বিদেশে।

পেশাদার ও নির্ভীক সাংবাদিকতার মাধ্যমে ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার–কে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। প্রজ্ঞাবান এই সাংবাদিককে পরিচয় করিয়ে দিতে দেশবরেণ্য শিক্ষাবিদ সিরাজুল ইসলাম চৌধুরী বলেছেন, ‘অধ্যাপনায় মাহফুজকে খুবই মানাত, কিন্তু আরও বেশি মানিয়েছে সাংবাদিকতায়। কর্মজীবনের শুরুতেই সে পথপ্রদর্শক হিসেবে পেয়েছিল এস এম আলীকে।…আন্তর্জাতিক সংস্থা থেকে শুরু করে, পরবর্তী সময়ে ঢাকায় এসে এস এম আলীর সঙ্গেই ছিল মাহফুজ আনাম।

এস এম আলীর মৃত্যুর পরে দ্য ডেইলি স্টার-এর জন্য তৈরি শূন্যতা পূরণ করার মতো সবচেয়ে যোগ্য লোক ছিল তরুণ মাহফুজ আনাম।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন