রাজধানীর ধানমন্ডিতে ছুরিকাঘাতে আফিয়া আক্তার (৬৮) নামে এক নারী নিহত হয়েছেন। আজ শনিবার সকালে ৯/এ নম্বর সড়কের একটি ফ্ল্যাটে এ ঘটনা ঘটে।এ ঘটনায় নিহত নারীর ছেলে তাহসিন আরিফকে (৩০) আটক করেছে পুলিশ।ধানমন্ডি থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ তৌহিদুর রহমান বলেন, ‘ভোর সাড়ে পাঁচটা থেকে সকাল ছয়টার মধ্যে তাহসিন আরিফ তাঁর মাকে উপর্যুপরি ছুরিকাঘাত করেন বলে বাসার গৃহকর্মী ও আশপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ করে জানা গেছে।
এতে তাঁর মুখ ও গলা দিয়ে রক্তক্ষরণ হয়।’এসআই তৌহিদুর জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সূত্র: প্রথম আলো

বেসরকারি সংস্থায় বড় নিয়োগ, পদ ১৭৮২
এইচএসসিতে ছাত্রদের ৫২.২৫ শতাংশ অকৃতকার্য, ছাত্রীদের ৪৩.৬৯ শতাংশ
দক্ষ মানবসম্পদ তৈরিতে ৩৫ বছর ধরে কাজ করছে যে প্রতিষ্ঠান | আইইউবিএটি
মশার লার্ভা নিয়ন্ত্রণে নতুন কৌশল, গাপ্পির চেয়ে কার্যকর দেশি ৩ মাছ
সাংবাদিক আলিফ হত্যা: প্রধান সন্দেহভাজন তাজুলের দুই সহযোগী গ্রেপ্তার

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন