শিশু বয়সে জান্নাতুল সুমাইয়া হিমিবাংলা নাটকের সবচেয়ে বেশি ভিউ তাঁর নাটকের। নিঃসন্দেহে অভিনেত্রী হিসেবে অনন্য অর্জন। তবে পড়াশোনাতেও তিনি ছিলেন মেধাবী। বলছি অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমির কথা। এই অভিনেত্রীর এসএসসি ও এইচএসসিতে কত পেয়েছিলেন? হিমি ২০১৫ সালে এসএসসি পরীক্ষা দেন। দুই বছর পরে দেন এইচএসসি পরীক্ষা। সেই সময়েও তিনি নিয়মিত অভিনয় করতেন। হিমি জানালেন, এসএসসি পরীক্ষার সময় ‘মোহর আলী’ ধারাবাহিক নাটকের শুটিং করেছেন।
সেই অভিজ্ঞতা ভাগাভাগি করে হিমি বলেন, ‘আমি এসএসসি পরীক্ষা দিয়েছি শুটিংয়ের মাঝে। পরীক্ষা শেষে এসে শুটিং করতাম। কারণ, ধারাবাহিক নাটকের শিডিউল সবার একসঙ্গে থাকে যে কারণে শুটিং বাদ দিতে পারতাম না। তবে আমি এগুলো এনজয় করেছিল। কারণ, আগেই আমার পড়াশোনা কম্পিলিট ছিল।’ হিমি জানালেন, তখন তো বয়স অনেক কম ছিল না। অনেক অভিনয়ের চাপ ছিল না। যে কারণে শুটিংয়ে গিয়েই পড়াশোনায় মনোযোগ দিতেন।
‘আমি এমন হতো বেশির ভাগ সময় শুটিংয়ে পরে বই নিয়ে বসে থাকতাম।
সূত্র: প্রথম আলো

মিজুলায় হ্যালোউইন: হেমন্তের বৃষ্টি-কুয়াশায় ভূতের শহর আর হলুদ পাতায় উৎসবের রং
নভেম্বরে পৃথিবীর বুকে আছড়ে পড়বে নাসার সুইফট টেলিস্কোপ
গার্মেন্টস শ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠন কাল: শ্রমমন্ত্রী
মালয়েশিয়ায় ১২০০ কিলোমিটার সাইকেল চালিয়ে কী কী দেখলেন এভারেস্টজয়ী বাবর আলী
৩০ কোটি ডলারের প্রতিপক্ষকে পেছনে ফেলে ওয়াই কম্বিনেটরে জায়গা পেল স্টার্টআপ ‘টিলিয়ন’

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন