সৌদি আরবে দুই বাংলাদেশি প্রবাসীর মৃত্যুদণ্ড কার্যকর করার প্রতিবাদে ক্ষুব্ধ, মর্মাহত ও উদ্বিগ্ন প্রবাসী বাংলাদেশিরা গতকাল শুক্রবার দুপুরে বার্লিনের সৌদি আরবের দূতাবাসের সামনে প্রতিবাদ কর্মসূচি পালন করেন।প্রবাসীদের এই প্রতিবাদ কর্মসূচির আয়োজকেরা বলছেন, সৌদি আরবে বাংলাদেশের দুজন নাগরিকের বিচার হলো, মৃত্যুদণ্ড দেওয়া হলো, সেই দণ্ড কার্যকরও হয়ে গেল। অথচ বাংলাদেশের কর্তৃপক্ষ বলছে, আগে কিছুই জানত না।
সংবাদমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি তাদের নজরে এসেছে। তাঁরা মনে করেন এ ধরনের মানবেতর ঘটনা বিশ্বে বিরল।দূর পরবাসে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: dp@prothomalo.comএ ঘটনা প্রবাসে অবস্হানরত বিপুলসংখ্যক প্রবাসীর প্রতি সরকারের সংহতি ও সহযোগিতার প্রশ্নটি জড়িত। আমরা প্রবাসীরা মনে করি সরকারের প্রথম প্রতিক্রিয়া হওয়ার কথা ছিল উদ্বেগ জানানো বা ঘটনার ব্যাখ্যা দাবি করা।
বিষয়টি নিয়ে বিরোধী দলগুলোর ভূমিকাও প্রশ্নের ঊর্ধ্বে নয়।
সূত্র: প্রথম আলো

পোল্যান্ডে সাংবিধানিক ট্রাইব্যুনালের প্রধানকে বরখাস্ত ঘিরে বিক্ষোভ, উড়োজাহাজ ঘুরিয়ে...
পাখির ছানাদের বাঁচাতে আঁধারে ডোবে যে দ্বীপ
এবার ধ্রুব রাঠির বিরুদ্ধে আট বছরের পুরোনো মামলায় সমন জারি
তৃতীয় সপ্তাহের বিক্ষোভে উত্তাল ফ্রান্স, হ্যালোইন ঘিরে বাড়তি সতর্কতা
মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানরা হারলে ইরানে বড় হামলা চালাতে পারেন ট্রাম্প

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন