advertisement

সাংবাদিক নিধি রাজদানকে বিয়ে করলেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ

সাংবাদিক নিধি রাজদানকে বিয়ে করলেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ
সাংবাদিক নিধি রাজদানকে বিয়ে করেছেন ভারতের জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ
ফটো কার্ড প্রিন্ট

সাংবাদিক নিধি রাজদানকে বিয়ে করেছেন ভারতের জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। আজ শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে এ খবর জানান তাঁরা।৫৬ বছর বয়সী ওমর আবদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দুজনের ছবি পোস্ট করেন। ক্যাপশনে তিনি লেখেন, ‘গতকাল একটি নতুন যাত্রা শুরু হলো।’ পোস্টে নিধি রাজদানকে ট্যাগ করেন তিনি।

এর জবাবে ৪৯ বছর বয়সী এই সাংবাদিক ওমর আবদুল্লাহকে ট্যাগ করে লেখেন, ‘ইটস ডান ব্রো।’ এর মধ্য দিয়ে বিয়ের খবর নিশ্চিত করেন তিনি।এই বিয়ে সম্পর্কে অবগত কয়েকজন জানান, বিয়ে উপলক্ষে দুই পরিবারের ঘনিষ্ঠ সদস্যদের নিয়ে শ্রীনগরে ছোট পরিসরে একটি ঘরোয়া আয়োজন করা হয়। সেখানে ছিলেন ওমর আবদুল্লাহর বাবা ন্যাশনাল কনফারেন্সের সভাপতি ফারুক আবদুল্লাহ, মা মলি আবদুল্লাহ, তাঁর তিন বোন এবং অন্য ঘনিষ্ঠ আত্মীয়স্বজন।

নিধি রাজদানের মা-বাবা প্রবীণ সাংবাদিক এম কে রাজদান ও সরলা রাজদানও সেখানে ছিলেন।জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রীর আগের স্ত্রী ছিলেন পায়েল আবদুল্লাহ।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

আলোচনা চায় যুক্তরাষ্ট্র, চিঠি দিয়েছে ইরানকে : আব্বাস আরাগচি আলোচনা চায় যুক্তরাষ্ট্র, চিঠি দিয়েছে ইরানকে : আব্বাস আরাগচি বিশেষ চিঠি বিশেষ চিঠি ভারতের সিইসি জ্ঞানেশ জনতার দরবারে অভিশংসিত ভারতের সিইসি জ্ঞানেশ জনতার দরবারে অভিশংসিত পোল্যান্ডে সাংবিধানিক ট্রাইব্যুনালের প্রধানকে বরখাস্ত ঘিরে বিক্ষোভ, উড়োজাহাজ ঘুরিয়ে দেশে ফিরছেন প্রেসিডেন্ট পোল্যান্ডে সাংবিধানিক ট্রাইব্যুনালের প্রধানকে বরখাস্ত ঘিরে বিক্ষোভ, উড়োজাহাজ ঘুরিয়ে... বার্লিনের সৌদি দূতাবাসের সামনে প্রবাসীদের প্রতিবাদ বার্লিনের সৌদি দূতাবাসের সামনে প্রবাসীদের প্রতিবাদ
advertisement

‘জনগণের কাছে একটা কার্ড আছে, সেটি হলো লাল কার্ড’

‘জনগণের কাছে একটা কার্ড আছে, সেটি হলো লাল কার্ড’
যশোর শহরের মুড়লি মোড় ১১ দলীয় লংমার্চের পথসভায় বক্তব্য দিচ্ছেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার

সংসদে আলোচনার মাধ্যমে সাত দফা দাবির সমাধান অথবা সরকার পতনের এক দফা আন্দোলন, সরকারকে এমন হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। আর দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, পরিস্থিতি এভাবে চলতে থাকলে জনগণ সরকারকে লাল কার্ড দেখাবে। সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে ১১ দলের আয়োজিত লংমার্চে শনিবার সন্ধ্যায় যশোরের মুড়লী মোড়ে আয়োজিত এক পথসভায় এসব হুঁশিয়ারি দেন জামায়াত আমির ও সেক্রেটারি জেনারেল।

গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণ, জ্বালানি ও সারসংকট নিরসন, দুর্নীতি-চাঁদাবাজি বন্ধসহ সাত দফা দাবিতে এ কর্মসূচি পালন করা হচ্ছে।সারা দেশের কোমর ভাঙা, তাই দেশ মেরামত করতে হবেযশোরে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির বলেন, ‘সংসদে সমস্যার সমাধান না হলে আজকের সাত দফা শেষ পর্যন্ত এক দফায় রূপান্তরিত হবে। সরকারকে আমরা সেইটুকু সময় দিতে চাই।

আমরা সংসদে বসেই গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই হত্যাকাণ্ডের দ্রুত বিচার কার্যক্রম সম্পন্নসহ সাত দফা দাবির সমাধান করতে চাই।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

মাস্টহেড পিআরের চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড গ্রোথ অফিসার আশিক ইকবাল

মাস্টহেড পিআরের চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড গ্রোথ অফিসার আশিক ইকবাল
আশিক ইকবাল

আশিক ইকবালজনসংযোগ ও কৌশলগত যোগাযোগ প্রতিষ্ঠান মাস্টহেড পিআর-এর চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড গ্রোথ অফিসার (সিএসজিও) হিসেবে যোগ দিয়েছেন আশিক ইকবাল।

নতুন দায়িত্বের পাশাপাশি তিনি টপ অব মাইন্ড (টম) গ্রুপের ব্যবসায়িক প্রবৃদ্ধি ও কৌশলগত প্রকল্প বাস্তবায়নেও কাজ করবেন।মার্কেটিং কমিউনিকেশনস, জনসংযোগ, বিটিএল কমিউনিকেশনস, ডিজিটাল ট্রান্সফরমেশন, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার এবং ব্যবসায়িক প্রবৃদ্ধি অর্জনে তাঁর প্রায় দুই দশকের অভিজ্ঞতা রয়েছে।

কর্মজীবনে তিনি পুবলিসিস মিডিয়া (স্টারকম ওয়ার্ল্ডওয়াইড), মেটলাইফ, এআইএস, সিন্দাবাদ ডটকম, স্যামসাং ইলেকট্রনিকস এবং বাংলালিংকের (ভিওন) মতো দেশি-বিদেশি প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।আশিক ইকবাল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ ও এমবিএ সম্পন্ন করেছেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

চাকরি হারালেন ‘ডিবি’র হারুনসহ ৮ পুলিশ কর্মকর্তা ও অন্যান্য খবর

চাকরি হারালেন ‘ডিবি’র হারুনসহ ৮ পুলিশ কর্মকর্তা ও অন্যান্য খবর

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে ২২ বছরের মধ্যে সবচেয়ে কম পাস করেছে। এ ছাড়া দিনের গুরুত্বপূর্ণ খবর শুনুন অডিও সংবাদে...

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন