যিনি পদ্মা, মেঘনা একপলকে পাড়ি দিতে চান, আবার বলেন, প্রেম তো চরের জমি নয়, কিন্তু নিজেই সারা জীবন প্রেমের জমিতে চাষ করে গেছেন, তিনি ‘চিরসবুজ’ সুদর্শন গায়ক কুমার বিশ্বজিৎ। সাক্ষাৎকার নিয়েছেন কবির বকুল।আপনি যাকে পুতুলের মতো সাজিয়ে হৃদয়ের কোটরে রাখতে চাইলেন, সে এখনো কোটরে আছে তো? নাকি বের হয়ে বলছে ‘আমি পুতুল না, মানুষ!’আছে, আছে! কোটরেই আছে। বের হইতে চায়, আমি বলি ‘ভাড়া দাও’!
কোটরের ভাড়া এখন অনেক!‘যেখানে সীমান্ত তোমার, সেখানে বসন্ত আমার...’, সীমান্তে বসন্ত! কেমনে কী?ওইটা মনের সীমান্ত! পাসপোর্ট–ভিসা লাগে না। ভালোবাসার সীমান্তে সব সময় বসন্ত। বিজিবি আটকাবে না!‘চন্দনা গো, রাগ কোরো না...’, এই চন্দনা কে?চন্দনা হলো আমার গানের নায়িকা। ৪০ বছর ধরে খুঁজছ? পাবে না।
কারণ, চন্দনা এখন নাতি-নাতনি নিয়ে ব্যস্ত!‘ও ডাক্তার, আপনি যখন করবেন আমার ওপেন হার্ট সার্জারি...’, সার্জারি করে ডাক্তার সেই রূপসীকে পেয়েছিলেন, নাকি অপারেশন সাকসেসফুল হয়নি?অপারেশনের পর ডাক্তার বললেন, ‘আপনার রোগ প্রেম না, গ্যাস্ট্রিক!
সূত্র: প্রথম আলো

শারীরিক–মানসিক নির্যাতনের কারণেই কি সালমান–ঐশ্বরিয়ার প্রেম ভেঙে যায়
চড়া দামের আপেল
নায়ক শরীফুল রাজকে আইনি নোটিশ, ঘটনা কী
এবার আপনিও হতে পারেন ফ্যাশন
হাউসের মডেল, পাবেন মাসিক বেতন
১৭০ কোটি ভিউ, দর্শকের মনে কেন জায়গা করে নিল পাকিস্তানি ধারাবাহিক ‘দার-এ-নিজাত’?

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন