advertisement

বেসরকারি খাতের ৫৫% কর্মী এআই ব্যবহার করেন, মেটলাইফের জরিপ

বেসরকারি খাতের ৫৫% কর্মী এআই ব্যবহার করেন, মেটলাইফের জরিপ
ফটো কার্ড প্রিন্ট

দ্রুত পরিবর্তনশীল কর্মক্ষেত্রে কর্মীদের মানসিক চাপ কমাতে বড় ভরসা হয়ে উঠছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। দেশের বেসরকারি খাতের প্রায় ৫৫ শতাংশ বা অর্ধেকের বেশি কর্মী বর্তমানে এআই ব্যবহার করছেন। আর যাঁরা এআই ব্যবহার করছেন, তাঁদের প্রায় সবাই এর সুফল নিয়ে অত্যন্ত ইতিবাচক মতামত দিয়েছেন।

বহুজাতিক বিমা প্রতিষ্ঠান মেটলাইফ বাংলাদেশের করা সর্বশেষ ‘এমপ্লয়ি বেনিফিট ট্রেন্ডস স্টাডি (ইবিটিএস) ২০২৬’ শীর্ষক গবেষণা প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। রোববার দুপুরে রাজধানীর মতিঝিলে মেটলাইফ বাংলাদেশের কার্যালয়ে এক অনুষ্ঠানে এই জরিপের তথ্য প্রকাশ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেটলাইফ বাংলাদেশের হেড অব মার্কেটিং অ্যান্ড প্রোডাক্ট নওফেল আনোয়ার, হেড অব কমিউনিকেশনস সাইফুর রহমান প্রমুখ।চলতি বছরের আগস্ট মাসে মেটলাইফের ইবিটিএস ২০২৬ জরিপটি করা হয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

দেশে আলু চাষ কমছে, পেঁয়াজের বাড়ছে; কারণ কী দেশে আলু চাষ কমছে, পেঁয়াজের বাড়ছে; কারণ কী মজুরি বোর্ড গঠিত, কত দিন লাগতে পারে পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে মজুরি বোর্ড গঠিত, কত দিন লাগতে পারে পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে শ্রমিকেরা কাজে না ফিরলে পোশাক কারখানা বন্ধের সিদ্ধান্ত মালিকদের শ্রমিকেরা কাজে না ফিরলে পোশাক কারখানা বন্ধের সিদ্ধান্ত মালিকদের রিহ্যাবের কার্যক্রমে বাধা নেই, বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা হাইকোর্টে স্থগিত রিহ্যাবের কার্যক্রমে বাধা নেই, বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা হাইকোর্টে স্থগিত শ্রমিকের ন্যায্য মজুরি ও পোশাকশিল্পের প্রতিযোগিতামূলক সক্ষমতায় ভারসাম্য রক্ষার চ্যালেঞ্জ আছে শ্রমিকের ন্যায্য মজুরি ও পোশাকশিল্পের প্রতিযোগিতামূলক সক্ষমতায় ভারসাম্য রক্ষার চ্যাল...
advertisement

সরকারি কাজে নতুনদের সুযোগ, বদলাচ্ছে ঠিকাদার বাছাই

সরকারি কাজে নতুনদের সুযোগ, বদলাচ্ছে ঠিকাদার বাছাই
বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি এই আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে

সরকারি কাজের দরপত্রে সাধারণত আগের কাজের অভিজ্ঞতা চাওয়া হয়। কিন্তু কাজ না পেলে নতুন প্রতিষ্ঠানের সেই অভিজ্ঞতা তৈরি হবে কীভাবে? এই বাধা কমাতে নতুন উদ্যোক্তাদের অংশগ্রহণের শর্ত সহজ করার বিধান রাখা হয়েছে সরকারি ক্রয় আইনের সংশোধনী খসড়ায়।

শুধু দীর্ঘদিনের অভিজ্ঞতা, বেশি বার্ষিক লেনদেন কিংবা আগে বড় কাজ করার অভিজ্ঞতা নেই বলে তাঁদের অংশগ্রহণ আটকে দেওয়া যাবে না।নতুন ও ছোট প্রতিষ্ঠানের পাশাপাশি নারী উদ্যোক্তা এবং লাইসেন্স থাকার পরও সরকারি কাজে অংশ নিতে না পারা ব্যক্তিদের সুযোগ বাড়ানোর কথা বলা হয়েছে। তাঁদেরসহ অন্য দরপত্রদাতাদের নিয়ে এলাকাভিত্তিক তালিকা করা হবে।

নির্ধারিত মূল্যসীমার মধ্যে দেশের ভেতরে সরকারি কেনাকাটায় এই তালিকার ভিত্তিতে দরপত্র আহ্বান বাধ্যতামূলক করার প্রস্তাব রয়েছে।বদলানোর প্রস্তাব রয়েছে ঠিকাদার বাছাইয়ের পদ্ধতিও।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আওয়ামী লীগের নেতা-কর্মীসহ আটক-গ্রেপ্তার ৪৯ জন

আওয়ামী লীগের নেতা-কর্মীসহ আটক-গ্রেপ্তার ৪৯ জন
ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে মিরপুর-১১ নম্বরে সড়ক অবরোধ করে পোশাক–শ্রমিকদের বিক্ষোভের একপর্যায়ে পুলিশের গাড়িতে আগুন দেওয়া হয়

পোশাকশ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে চলমান আন্দোলনের আড়ালে পরিকল্পিত নাশকতার অভিযোগ তুলেছে পুলিশ। রাজধানীর মিরপুর ও গাজীপুরে পুলিশের গাড়ি ও বক্সে আগুন এবং হামলা-ভাঙচুরের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সংশ্লিষ্টতা পেয়েছে পুলিশ।এসব ঘটনায় গতকাল রোববার ঢাকা ও গাজীপুরে ৪৯ জনকে গ্রেপ্তার ও আটক করেছে পুলিশ।

এর মধ্যে মিরপুরের বিভিন্ন এলাকা থেকে ১৯ জনকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে ১১ জনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বাকি ৮ জনকে থানা-পুলিশ আটক করেছে বলে জানিয়েছেন পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার হাসান মোহাম্মদ নাসের রিকাবদার।

আর গাজীপুরে শ্রমিক আন্দোলনে উসকানি ও সহিংসতায় জড়িত থাকার অভিযোগে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৯ জন নেতা-কর্মীসহ ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।ডিবি পুলিশ বলছে, শ্রমিকদের ন্যায্য দাবির আন্দোলনকে কাজে লাগিয়ে মিরপুরে সহিংসতা সৃষ্টির পরিকল্পনা করেছিলেন আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীরা।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

কক্সবাজারে নলকূপ খননে গ্যাস নির্গত হয়ে আগুন, যা জানাল পেট্রোবাংলা

কক্সবাজারে নলকূপ খননে গ্যাস নির্গত হয়ে আগুন, যা জানাল পেট্রোবাংলা
পেট্রোবাংলা

কক্সবাজারের উখিয়ায় গভীর নলকূপ খননের সময় ভূগর্ভ থেকে গ্যাস নির্গত হয়ে ছড়িয়ে পড়া আগুন আগামী ১৫ দিনের মধ্যে স্বাভাবিকভাবে কমে আসতে পারে বলে আশা করছে কর্তৃপক্ষ। তবে নির্ধারিত সময়ে আগুনের প্রবাহ হ্রাস না পেলে বিশেষজ্ঞ দলের সহায়তায় বিকল্প উপায়ে আগুন নেভানোসহ গ্যাস নির্গমন বন্ধের উদ্যোগ নেওয়া হবে।

রোববার পেট্রোবাংলার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৭ অক্টোবর উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ছোট ইনানী সেতু-সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

সেখানে গভীর নলকূপ বসাতে গিয়ে এক হাজার ফুট খননের পর ভূগর্ভ থেকে হঠাৎ গ্যাস বের হতে থাকে এবং একপর্যায়ে আগুন ধরে যায়।ঘটনার পরপরই বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) দুজন ভূতত্ত্ববিদকে দ্রুত ঘটনাস্থলে পাঠানো হয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন