বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় উত্তরখান থানায় করা হত্যা মামলায় গ্রেপ্তার তাঁর ‘বন্ধুস্থানীয় ছোট ভাই আহমেদ শাহরিয়ার রেজা দীপের রিমান্ড শুনানিতে সাংবাদিকেরা কেন উপস্থিত, তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিচারক। এ সময় তিনি সাংবাদিকদের বের হয়ে যেতে বলেন। আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাতের আদালতে শুনানির আগমুহূর্তে এ ঘটনা ঘটে।
শুনানির শুরুতে সাংবাদিকদের দেখে ক্ষুব্ধ হন বিচারক। এ সময় সংবাদ সংগ্রহ করতে আসা গণমাধ্যমের সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘আদালতের মধ্যে সাংবাদিকেরা কেন? আপনারা কী ভেতরে ঢুকতে পারেন। শুনানির পর পিপি–এপিপিরা আপনাদের বিস্তারিত জানাবে। আপনারা বেরিয়ে যান।
আপনারা থাকতে পারবেন না।’ এ সময় বিচারক পুলিশের উদ্দেশে বলেন, ‘সব ক্লিয়ার করেন কেউ থাকবে না ভেতরে।’ পরে সাংবাদিকেরা এজলাসের পেছনে গিয়ে দাঁড়ালে শুনানি শুরু হয়।এ বিষয়ে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব ও সাবেক জেলা জজ শাহজাহান সাজু প্রথম আলোকে বলেন, ‘এটা যেহেতু ক্যামেরা ট্রায়াল নয়, ওপেন ট্রায়াল, সেহেতু শুধু জার্নালিস্টরা নয়, পাবলিকেরাও থাকতে পারবে।
সূত্র: প্রথম আলো

হামে ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৪০০
এলপিজির মূল্যবৃদ্ধি দীর্ঘমেয়াদি কল্যাণের কথা মাথায় রেখে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
ঢাকা দক্ষিণ সিটিতে ই-রিকশার নিবন্ধন ফরম বিক্রি শুরু, নিতে হবে বুয়েটের ছাড়পত্র
মধ্যবর্তী নির্বাচনেই কি শেষ হবে ট্রাম্প-যুগ
সৌদি রুটে ১৭১ ফ্লাইট বাতিল-স্থগিত, ভোগান্তি ২৩ হাজারের বেশি যাত্রীর

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন