মূল সূত্র: বিস্তারিত পড়ুন
ওপারের উসকানিতে ঢাকায় ‘একটি দলের’ গোপন বৈঠকের সম্পর্ক আছে কি না
মূল সূত্র: বিস্তারিত পড়ুন
কোনো এক সকালবেলার ঘটনা। আগের রাতে আমাদের বাসায় বলতে গেলে মহাবিশ্বের প্রায় সব অতিথিই এসেছিল। তাঁদের কাউকে কাউকে কোল্ড ড্রিংক অর্থাৎ কোকা-কোলা দেওয়া হয়েছিল। কোকা-কোলা খেতে খেতে অতিথিদের একজন গ্লাসের অর্ধেকটা রেখে দিয়েছিলেন। টেবিলের এক কোণেই রাখা ছিল গ্লাসটা।সকালে আমার ছোট ভাই টেবিলের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় কোকের গ্লাসটি দেখতে পেল। গ্লাসে কোক দেখে চকচক করে উঠল তার চোখ।
সে তো আর জানে না, গ্লাসে আগের রাতের বাসি কোক রাখা আছে! কিন্তু ওর চোখ যতই চকচক করুক, আমার মায়ের বাজপাখির মতো তীক্ষ্ণ দৃষ্টি এড়ানো সহজ নয়। ভাইকে কোক খেতে না দেওয়ার জন্য আমার মা মুহূর্তেই ছুটে গেলেন রান্নাঘরে। স্পাইডারম্যান, ফর্মুলা ওয়ানের রেসার কিংবা সুপারহিরোর চেয়েও তীব্র গতিতে রান্নাঘরে গেলেন মা। কোকের বদলে এক গ্লাস রং-চা ঢেলে আনলেন গ্লাসে।
তারপর সেটি আমার ছোট ভাইয়ের হাতে দিলেন।সাত রাজার ধন পেয়েছে ভেবে আমার ছোট ভাই তখন মহাখুশি।
সূত্র: প্রথম আলো
ইসলাম ধর্মে বিবাহকে ‘ধর্মের অর্ধেক’ বলা হয়েছে। মহানবী (সা.) তাঁর সাহাবিদের নববিবাহিত দম্পতিদের ঠিক কীভাবে অভিনন্দন জানাতে হবে, তা শিখিয়েছেন।
নবদম্পতির জন্য নবীজির শেখানো তিনটি বরকতময় দোয়া তুলে ধরা হলো।১. নবদম্পতিকে অভিনন্দন জানানোর দোয়া মহানবী (সা.) যখন কাউকে তার বিবাহের জন্য মোবারকবাদ জানাতেন, তখন তিনি দোয়া পাঠ করতেন, ‘বারাকাল্লাহু লাকা, ওয়া বারাকা আলাইকা, ওয়া জামাআ বাইনাকুমা ফি খাইর।’অর্থ: ‘আল্লাহ আপনাকে বরকত দিন, আপনার ওপর তাঁর বরকত বর্ষণ করুন এবং আপনাদের উভয়কে কল্যাণের ওপর একত্র করুন।’ (সুনানে আবু দাউদ, হাদিস: ২১৩০)বিবাহের পর স্বামী যখন প্রথম তাঁর স্ত্রীর কাছে যাবেন, তখন কনের কপালে হাত রেখে বরকত ও কল্যাণের দোয়া করবেন।সুখী দাম্পত্য জীবনের জন্য যে দোয়া শিখিয়েছে কোরআনএই হাদিসে নবীজি বরকে উদ্দেশ করে সম্বোধন করেছেন।
তবে আলেমদের মতে, যখন একসঙ্গে বর ও কনে উভয়কেই দোয়া করা হবে, তখন বলতে হবে, ‘বারাকাল্লাহু লাকুমা, ওয়া বারাকা আলাইকুমা, ওয়া জামাআ বাইনাকুমা ফি খাইর।’এই দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে প্রার্থনা করা হয়, যেন এই বিবাহ ইহকাল ও পরকালে অবিরাম কল্যাণের উৎস হয় এবং দম্পতি যেন ইমান, সুন্দর চরিত্র ও পারিবারিক জীবনে সর্বদা কল্যাণের ওপর ঐক্যবদ্ধ থাকে।২. স্বামীর পঠিত বিশেষ দোয়া বিবাহের পর স্বামী যখন প্রথম তাঁর স্ত্রীর কাছে যাবেন, তখন কনের কপালে হাত রেখে বরকত ও কল্যাণের দোয়া করবেন।
সূত্র: প্রথম আলো
রাওয়ালপিন্ডি টেস্টের তৃতীয় দিনটা নিজেদের করে নিয়েছে শ্রীলঙ্কা। দলটির সাবেক অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা ও বর্তমান অধিনায়ক কুশল মেন্ডিসের অপরাজিত সেঞ্চুরিতে পাকিস্তানের বিপক্ষে ম্যাচের নিয়ন্ত্রণ অনেকটাই নিজেদের দিকে টেনে নিয়েছে সফরকারীরা।দিনের শুরুতে ৩ উইকেটে ১১৪ রান নিয়ে ব্যাটিংয়ে নেমেছিল শ্রীলঙ্কা। দিন শেষে তাদের স্কোরবোর্ডে ৪ উইকেটে ৪০৪ রান।
পাকিস্তানের প্রথম ইনিংসের ৪৩৪ রানের চেয়ে এখনো ৩০ রানে পিছিয়ে থাকলেও শ্রীলঙ্কার হাতে আছে ৬ উইকেট। পঞ্চম উইকেটে ধনাঞ্জয়া ও কুশল গড়েছেন অবিচ্ছিন্ন ২৪৯ রানের জুটি। আলোকস্বল্পতায় আগেভাগে দিনের খেলা বন্ধ হওয়ার আগে শ্রীলঙ্কা ১ উইকেট হারিয়ে যোগ করেছে ২৯০ রান।দিনের শুরুতে ধনাঞ্জয়ার সঙ্গে ব্যাটিংয়ে ছিলেন কামিন্দু মেন্ডিস। ৫৮ রান করা কামিন্দুকে ফিরিয়ে দিনটি পাকিস্তানের করে নেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন মোহাম্মদ আব্বাস।
কিন্তু সারা দিনে পাকিস্তানের একমাত্র সাফল্য হয়ে থাকে ওই একটি উইকেটই।কুশল মেন্ডিসধনাঞ্জয়াকে আউট করার সুযোগও পেয়েছিল পাকিস্তান, কিন্তু কাজে লাগাতে পারেনি।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।
মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন