রাওয়ালপিন্ডি টেস্টের তৃতীয় দিনটা নিজেদের করে নিয়েছে শ্রীলঙ্কা। দলটির সাবেক অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা ও বর্তমান অধিনায়ক কুশল মেন্ডিসের অপরাজিত সেঞ্চুরিতে পাকিস্তানের বিপক্ষে ম্যাচের নিয়ন্ত্রণ অনেকটাই নিজেদের দিকে টেনে নিয়েছে সফরকারীরা।দিনের শুরুতে ৩ উইকেটে ১১৪ রান নিয়ে ব্যাটিংয়ে নেমেছিল শ্রীলঙ্কা। দিন শেষে তাদের স্কোরবোর্ডে ৪ উইকেটে ৪০৪ রান।
পাকিস্তানের প্রথম ইনিংসের ৪৩৪ রানের চেয়ে এখনো ৩০ রানে পিছিয়ে থাকলেও শ্রীলঙ্কার হাতে আছে ৬ উইকেট। পঞ্চম উইকেটে ধনাঞ্জয়া ও কুশল গড়েছেন অবিচ্ছিন্ন ২৪৯ রানের জুটি। আলোকস্বল্পতায় আগেভাগে দিনের খেলা বন্ধ হওয়ার আগে শ্রীলঙ্কা ১ উইকেট হারিয়ে যোগ করেছে ২৯০ রান।দিনের শুরুতে ধনাঞ্জয়ার সঙ্গে ব্যাটিংয়ে ছিলেন কামিন্দু মেন্ডিস। ৫৮ রান করা কামিন্দুকে ফিরিয়ে দিনটি পাকিস্তানের করে নেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন মোহাম্মদ আব্বাস।
কিন্তু সারা দিনে পাকিস্তানের একমাত্র সাফল্য হয়ে থাকে ওই একটি উইকেটই।কুশল মেন্ডিসধনাঞ্জয়াকে আউট করার সুযোগও পেয়েছিল পাকিস্তান, কিন্তু কাজে লাগাতে পারেনি।
সূত্র: প্রথম আলো

বাংলাদেশ কি শ্রীলঙ্কাকে হারাতে পারবে
আয়োজক হিসেবে আপনি বলতে পারেন না এই খাবারই খেতে হবে: ভারতীয় কোচ
ভারতের ১৫–তে ১৫, মালদ্বীপের বিদায়
আইপিএল নিলামে নাম লেখালেন মোস্তাফিজ, এত কিছুর পরও কি দল পাবেন
বিশ্বকাপের ফাইনালে মেসির সেই আচরণ দেখে হতাশ হয়েছিলেন আর্জেন্টাইন কিংবদন্তি

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন