১৪ নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস। দিবসটি সামনে রেখে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) প্রাঙ্গণে আজ বুধবার সংগঠনটির সদস্যদের বিনা মূল্যে ডায়াবেটিস পরীক্ষা করা হয়। এরপর ডায়াবেটিস নিয়ে জনসচেতনতা তৈরি নিয়ে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়েছে। রেনাটা পিএলসির সহযোগিতায় অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে অ্যাসোসিয়েশন অব ক্লিনিক্যাল এন্ডোক্রাইনোলজিস্ট অ্যান্ড ডায়াবেটোলজিস্টস অব বাংলাদেশ (এসেডবি) ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি।
ডিআরইউ সভাপতি আবু সালেহ আকনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অ্যাসোসিয়েশন অব ক্লিনিক্যাল এন্ডোক্রাইনোলজিস্ট অ্যান্ড ডায়াবেটোলজিস্টস অব বাংলাদেশের (এসেডবি) সভাপতি অধ্যাপক ডা. ফরিদ উদ্দিন।বিশেষ অতিথি ছিলেন গণস্বাস্থ্য সমাজভিত্তিক ক্যানসার হাসপাতালের প্রকল্প সমন্বয়কারী অধ্যাপক ডা. মো. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন।
এ ছাড়া উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. ইন্দ্রজিৎ প্রসাদ, ডা. মাজহারুল ইসলাম সোহেল, ডা. সোহেল খান, ডা. এম এ হালিম খান, ডা. নুরুল আমিন দিপু, ডা. মো. জাহাঙ্গীর আলম, ডা. ফারুক হোসেন, ডা. তাহমিনা ফেরদৌসী, ডা. ফয়সাল আহমেদ, খায়রুল ইসলামসহ সংশ্লিষ্ট চিকিৎসক ও অতিথিরা।আলোচকেরা বলেন, ডায়াবেটিস সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
সূত্র: প্রথম আলো

নিষিদ্ধ ছাত্রলীগের ডাকা ধর্মঘটে ক্লাস-পরীক্ষা হয়েছে কি না, জানতে চেয়েছে প্রশাসন
রাজধানীর তিন পেট্রলপাম্পে জ্বালানি তেল কম দেওয়ার প্রমাণ
সমুদ্র নিকটবর্তী হলে
আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের, কারণ কী
আমার বাড়ি কক্সবাজার হওয়াতে অপরাধ না: স্বরাষ্ট্রমন্ত্রী

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন