advertisement

ধানমন্ডি থেকে আসিফ নজরুলের মোবাইল ফোন ছিনতাই

ধানমন্ডি থেকে আসিফ নজরুলের মোবাইল ফোন ছিনতাই
ফটো কার্ড প্রিন্ট
সাবেক অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের মোবাইল ফোন ছিনতাই হয়েছে...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

ফারহানের গোল দেখে বিস্মিত ডুলি, ‘অবিশ্বাস্য!’ ফারহানের গোল দেখে বিস্মিত ডুলি, ‘অবিশ্বাস্য!’ কোনো দেশের এজেন্সির সঙ্গে বসার ইতিহাস জামায়াতের নেই: সংসদে শফিকুর রহমান কোনো দেশের এজেন্সির সঙ্গে বসার ইতিহাস জামায়াতের নেই: সংসদে শফিকুর রহমান মধ্যরাতে স্ত্রীও আমার সঙ্গে কথা বলেন না: সাফকে মুতাইরি মধ্যরাতে স্ত্রীও আমার সঙ্গে কথা বলেন না: সাফকে মুতাইরি আওয়ামী লীগ নাশকতায় এনসিপি কেন নীরব? আওয়ামী লীগ নাশকতায় এনসিপি কেন নীরব? সাফ আরবদের পছন্দ করে না, অভিযোগ শ্রীলঙ্কা কোচের সাফ আরবদের পছন্দ করে না, অভিযোগ শ্রীলঙ্কা কোচের
advertisement

ফারহানের গোল দেখে বিস্মিত ডুলি, ‘অবিশ্বাস্য!’

ফারহানের গোল দেখে বিস্মিত ডুলি, ‘অবিশ্বাস্য!’
শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের চার গোলের রাতের সবচেয়ে দৃষ্টিনন্দন মুহূর্তগুলোর একটি ফারহান আলী ওয়াহিদের একক নৈপুণ্যে। একের পর এক প্রতিপক্ষকে কাটিয়ে তার করা গোলটি দেখে মুগ্ধ হয়েছেন কোচ টমাস ডুলি...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

নিষিদ্ধ ছাত্রলীগের ডাকা ধর্মঘটে ক্লাস-পরীক্ষা হয়েছে কি না, জানতে চেয়েছে প্রশাসন

নিষিদ্ধ ছাত্রলীগের ডাকা ধর্মঘটে ক্লাস-পরীক্ষা হয়েছে কি না, জানতে চেয়েছে প্রশাসন
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ডাকা ধর্মঘটের দিনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে রুটিন অনুযায়ী ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে কি না, সে তথ্য চেয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

একই সঙ্গে ওই দিন ক্লাস ও পরীক্ষার দায়িত্বে থাকা কোনো শিক্ষক অনুপস্থিত ছিলেন কি না এবং থাকলে তিনি নিয়ম অনুযায়ী ছুটি নিয়েছিলেন কি না, তা জানতে চাওয়া হয়েছে।আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১০ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইনস্টিটিউট ও বিভাগে রুটিন অনুযায়ী ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে কি না, তা প্রশাসনকে অবহিত করতে হবে।

একই সঙ্গে নির্ধারিত দিনে ক্লাস ও পরীক্ষার দায়িত্বে নিয়োজিত কোনো শিক্ষক অনুপস্থিত ছিলেন কি না এবং থাকলে তিনি নিয়ম অনুযায়ী ছুটি নিয়েছিলেন কি না, সে তথ্যও দিতে হবে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

কোনো দেশের এজেন্সির সঙ্গে বসার ইতিহাস জামায়াতের নেই: সংসদে শফিকুর রহমান

কোনো দেশের এজেন্সির সঙ্গে বসার ইতিহাস জামায়াতের নেই: সংসদে শফিকুর রহমান
জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান

বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে একটি রাজনৈতিক দলের বোঝাপড়া রয়েছে বলে স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া বক্তব্যের ব্যাখ্যা চেয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেছেন, কোনো দেশের কোনো গোয়েন্দা সংস্থার সঙ্গে জামায়াতে ইসলামীর বসার কোনো ইতিহাস নেই।আজ বুধবার জাতীয় সংসদে কার্যপ্রণালি বিধির ৩০০ বিধিতে স্বরাষ্ট্রমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিবৃতি দেন।

সেখানে তিনি কোনো দলের নাম উল্লেখ না করে ‘একটি রাজনৈতিক দলের সঙ্গে বিদেশি গোয়েন্দা সংস্থার বোঝাপড়া রয়েছে’ বলে উল্লেখ করেন।স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর বিরোধীদলীয় নেতা ফ্লোর চাইলে স্পিকার বলেন, ৩০০ বিধির বিষয়ে সংসদের সুনির্দিষ্ট বিধান রয়েছে, এর বাইরে কথা বলার সুযোগ নেই। ৩০০ বিধিতে বক্তব্যের পর এর কোনো পাল্টা জবাবের রেওয়াজ নেই।

পরে স্পিকার বিরোধীদলীয় নেতাকে কথা বলার সুযোগ দিলে তিনি বলেন, তাঁকে ইঙ্গিত করে কথা না বলা হলে সংসদে দাঁড়িয়ে এসব কথা বলার প্রয়োজন হতো না।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন