advertisement

উত্তরায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের চার নেতা-কর্মী গ্রেপ্তার

উত্তরায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের চার নেতা-কর্মী গ্রেপ্তার
হাতকড়া
ফটো কার্ড প্রিন্ট

রাজধানীর উত্তরায় পৃথক অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের চার নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উত্তরা পূর্ব ও উত্তরা পশ্চিম থানা-পুলিশ এসব অভিযান পরিচালনা করে। ডিএমপির পৃথক দুটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কৃষক লীগের উত্তরা পূর্ব থানার সাবেক সাংগঠনিক সম্পাদক নান্নু শেখ (৪০), নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পটুয়াখালী জেলার সাবেক সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন খান হীরা (২৭), ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার রামাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাদাত খান (৬৪) ও স্বেচ্ছাসেবক লীগের নেতা রিপন মজুমদার (৩৪)।উত্তরা পশ্চিম থানা-পুলিশের বরাত দিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার বেলা ৩টা ৫ মিনিটে উত্তরা ১২ নম্বর সেক্টরের ৪ নম্বর সড়কের একটি বাসায় অভিযান চালিয়ে সালাউদ্দিন খানকে গ্রেপ্তার করা হয়।

এরপর সন্ধ্যা পৌনে ছয়টায় ৩ নম্বর সেক্টরের আজমপুর আমীর কমপ্লেক্সের সামনে থেকে নান্নু শেখকে এবং রাত পৌনে আটটায় একই সেক্টরের ২ নম্বর সড়ক থেকে শাহাদাত খানকে গ্রেপ্তার করা হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, নান্নু শেখ ও সালাউদ্দিন খান বিভিন্ন ষড়যন্ত্রমূলক ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডে অংশ নিতেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

অস্থায়ীভাবে ভ্যানগাড়িতে পরিচালিত খাবারের ব্যবসা নিবন্ধনের সুযোগ নেই: বিএফএসএ চেয়ারম্যান অস্থায়ীভাবে ভ্যানগাড়িতে পরিচালিত খাবারের ব্যবসা নিবন্ধনের সুযোগ নেই: বিএফএসএ চেয়ারম্... তুরস্কের প্রেসিডেন্টের নৈশভোজে সস্ত্রীক অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান তুরস্কের প্রেসিডেন্টের নৈশভোজে সস্ত্রীক অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ককটেল আতঙ্কে ঢাবি ছেড়েছেন দুই চীনা শিক্ষার্থী, আরও ছয়জন যাবেন ১৩ নভেম্বর ককটেল আতঙ্কে ঢাবি ছেড়েছেন দুই চীনা শিক্ষার্থী, আরও ছয়জন যাবেন ১৩ নভেম্বর ধানমন্ডিতে ছাত্রলীগ নেতাকে ধরতে বারে ঢুকতে গিয়ে মারধরের শিকার ছাত্রদলের তিন নেতা-কর্মী ধানমন্ডিতে ছাত্রলীগ নেতাকে ধরতে বারে ঢুকতে গিয়ে মারধরের শিকার ছাত্রদলের তিন নেতা-কর্... দুর্ঘটনায় নিহত কর্মী, কর্মজীবনের বাকি ২৯ বছর বেতন দিয়ে যাওয়ার ঘোষণা বাংলাদেশি প্রতিষ্ঠানের দুর্ঘটনায় নিহত কর্মী, কর্মজীবনের বাকি ২৯ বছর বেতন দিয়ে যাওয়ার ঘোষণা বাংলাদেশি প্রতিষ...
advertisement

অস্থায়ীভাবে ভ্যানগাড়িতে পরিচালিত খাবারের ব্যবসা নিবন্ধনের সুযোগ নেই: বিএফএসএ চেয়ারম্যান

অস্থায়ীভাবে ভ্যানগাড়িতে পরিচালিত খাবারের ব্যবসা নিবন্ধনের সুযোগ নেই: বিএফএসএ চেয়ারম্যান
বিএফএসএ চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম।

অবৈধভাবে ফুটপাত দখল করে এবং অস্থায়ীভাবে ভ্যানগাড়িতে বা মাথায় করে যাঁরা খাবার বিক্রি করছেন, তাঁদের এখন নিবন্ধনের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের (বিএফএসএ) চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম। তিনি বলেছেন, প্রবিধানমালার রেজিস্ট্রেশন ফরম ৫.১-এর ১(খ) অনুযায়ী ব্যবসাপ্রতিষ্ঠানের একটি পূর্ণাঙ্গ স্থায়ী ঠিকানা থাকা বাধ্যতামূলক।

স্থায়ী ঠিকানা ছাড়া কোনো আবেদন অসম্পূর্ণ বলে গণ্য হবে এবং নিবন্ধনের জন্য বিবেচিত হবে না। বুধবার বিএফএসএ ও বায়োটেক এনার্জি লিমিটেডের যৌথ উদ্যোগে ‘মানব স্বাস্থ্য ও পরিবেশের ওপর ব্যবহৃত রান্নার তেলের ক্ষতিকর প্রভাব’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বললেন বিএফএসএ চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম।

‎নিরাপদ খাদ্য (রেজিস্ট্রেশন ও লাইসেন্স) প্রবিধানমালা, ২০২৬ অনুযায়ী দেশের ১৬ শ্রেণির খাদ্য ব্যবসা ও খাদ্যস্থাপনার জন্য নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

চট্টগ্রামে খোলা সেপটিক ট্যাংকে পড়ে শিশুর মৃত্যু

চট্টগ্রামে খোলা সেপটিক ট্যাংকে পড়ে শিশুর মৃত্যু
চট্টগ্রামের ফটিকছড়িতে খোলা সেপটিক ট্যাংকে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১১ নভেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের গোলাপ চৌধুরীর...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে শিবিরের বিক্ষোভ মিছিল

ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে শিবিরের বিক্ষোভ মিছিল
দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও ক্যাম্পাসে নিষিদ্ধ ছাত্রলীগের বোমা হামলা, অগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন