বেইজিংয়ের সাবেক সিআইএ স্টেশন চিফ কিথ রিগিন বেইজিংগামী মার্কিন নির্বাহীদের সেখানকার সুন্দরী নারীদের সম্ভাব্য আগ্রহ সম্পর্কে একটি সহজ সতর্কবার্তা দিতেন, ‘চীন বা এ–জাতীয় স্থানে গেলে আপনার রূপ রাতারাতি বেড়ে যায় না।’কিন্তু রিগিনের মতে, যুক্তরাষ্ট্রের শীর্ষ নির্বাহী এবং সরকারি কর্মকর্তারা প্রায়ই অতিরিক্ত অহংকারী হন। তাঁরা এসব সতর্কবার্তা উপেক্ষা করেন এবং অনেক সময় মনে করেন, নিরাপত্তার নিয়মাবলি বুঝি তাঁদের জন্য প্রযোজ্য নয়।
আর ঠিক এই মানসিকতাই তাঁদের চীনের গোয়েন্দা সংস্থা মিনিস্ট্রি অব স্টেট সিকিউরিটির (এমএসএস) ক্রমবর্ধমান কৌশলী গোয়েন্দা ফাঁদের সহজ শিকারে পরিণত করে।এনভিডিয়ার সহপ্রতিষ্ঠাতা জেনসেন হুয়াং হতে যাচ্ছেন এই পর্যন্ত এমএসএসের ‘হানি ট্র্যাপ’-এ পড়া সবচেয়ে প্রভাবশালী মার্কিন নাগরিক। অন্তত দুই বছর আগে অ্যালিস হুয়াং নামের এক কথিত এমএসএস এজেন্টের সঙ্গে তিনি জড়িয়ে পড়েন, যা পরবর্তী সময়ে শারীরিক সম্পর্কে রূপ নেয়।
তবে তিনি প্রথম নন; রিগিন আমাকে জানিয়েছেন, এ ধরনের অপারেশনের শিকার হওয়া আরও অন্তত ২০ জন ভুক্তভোগীর কথা তিনি জানেন।চীনের ‘হানিট্র্যাপে’ এনভিডিয়ার প্রধান, এর পরিণতি কী হবেএনভিডিয়ার এ ঘটনা কয়েকটি কারণে গোয়েন্দা বিশ্বকে নাড়া দিয়েছে।
সূত্র: প্রথম আলো

স্কেচ
ক্যারিয়ার বিবেচনায় এইচএসসিতে কম জিপিএ নিয়েও পড়ুন ইংরেজি ও আইনে
বাঁ হাত নেই, ডান হাতে দুই আঙুল, তবু স্বাবলম্বী সুদীপ্ত
দ্রুত সংস্কার ও নির্মাণের উদ্যোগ নিন
শ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনে বলপ্রয়োগ বন্ধ হয় না কেন

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন