নভেম্বরের প্রথম থেকেই চলছে তৈরি পোশাক কারখানার শ্রমিকদের আন্দোলন। তাঁদের দাবি—অবিলম্বে ন্যূনতম মজুরি সাড়ে ১২ হাজার থেকে বাড়িয়ে ৩০ হাজার টাকা করতে হবে। প্রথম আলো ২ নভেম্বরই এ আন্দোলন নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে জানানো হয়েছে, ১ নভেম্বর ঢাকা, গাজীপুর, সাভার, আশুলিয়া ও জিরানী এলাকার ৫২৯টি কারখানা বন্ধ করে শ্রমিকেরা রাস্তায় নেমে আসেন।প্রতিবেদনে পুলিশ, প্রশাসন ও মালিকপক্ষের বক্তব্যই যেন বেশি প্রাধান্য পেয়েছে।
তবে শ্রমিকপক্ষকেও উপেক্ষা করা হয়নি। যেমন সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি নাজমা আক্তারের সঙ্গে প্রথম আলো কথা বলেছেন। তিনি জানিয়েছেন, শ্রমিকেরা ক্ষুব্ধ। কারণ, সরকার এ বছর মজুরি বোর্ড গঠন করতে দেরি করেছে।২ নভেম্বর সকালে সরকার মজুরি বোর্ড গঠন করে। সম্ভবত শ্রমিকেরা এই মুহূর্তটিরই অপেক্ষায় ছিলেন। তাঁরা মজুরি বোর্ডকে যেন এই বার্তাই দিতে মাঠে নেমেছেন যে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা হতে হবে, এর কম নয়।
দাসত্বের দাগ, ঔপনিবেশিক জুলুম ও চা-শ্রমিকদের মুক্তিব্যবসায়ী–শ্রমিকদের ভোগান্তি দূর করুনতার অর্থ, সর্বনিম্ন মজুরি কত হতে পারে, সে বিষয়ে শ্রমিকেরা নিজেদের মধ্যে একটি ঐকমত্যে পৌঁছেছেন এবং সেই অবস্থান থেকেই আন্দোলনে নেমেছেন।আন্দোলনের কৌশল হিসেবে তাঁরা যে প্রথমেই রাস্তা অবরোধে নেমেছেন, তা-ও নয়।
সূত্র: প্রথম আলো

মৃত্যুঝুঁকি আগাম জানাতে পারে যে সহজ ফিটনেস টেস্ট
পড়াশোনার পাশাপাশি শৌখিন মাছ চাষ করে ভাগ্য বদলেছেন আব্দুল্লাহ
দিনে ১৫ ঘণ্টা শুটিং, ভোরে হাসপাতাল—মৌয়ের কঠিন দিনগুলোর গল্প
পড়াশোনার পাশাপাশি শৌখিন মাছ চাষ করে ভাগ্য বদলেছেন আব্দুল্লাহ
চীনের গোয়েন্দা সংস্থা যেভাবে যৌনতাকে হাতিয়ার বানাল

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন