এক দশক আগে বিটিভিতে উপস্থাপনা দিয়ে শুরু, চলছে এখনো। উপস্থাপনার পাশাপাশি অভিনয়েও পরিচিতি পেয়েছেন মৌসুমী মৌ। ক্যারিয়ারের আজ ১০ বছর পূর্ণ হচ্ছে তাঁর—পেছনের গল্প, অজানা অভিজ্ঞতা আর সামনের স্বপ্ন নিয়ে তাঁর সঙ্গে কথা হয়।২০১৬ সালের ১২ নভেম্বর বাংলাদেশ টেলিভিশনে প্রথম উপস্থাপনা করেছিলেন মৌসুমী মৌ। দেখতে দেখতে পেরিয়ে গেছে ১০ বছর। এ সময়কে তিনি বলছেন শেখার এক দশক।
তাঁর মতে, ‘শুরুর মৌসুমী মৌ আর এখনকার মৌয়ের মধ্যে আকাশ-পাতাল পার্থক্য। প্রতিটি অনুষ্ঠান, প্রতিটি অতিথি, এমনকি প্রতিটি ভুল থেকেও কিছু না কিছু শিখেছি। পথটা ভীষণ কঠিন ছিল। তবে দর্শকদের ভালোবাসা আর সহকর্মীদের সহযোগিতা আমাকে এগিয়ে যাওয়ার সাহস দিয়েছে।’শুরুর দিকে নিজেকে প্রমাণ করার তাগিদ ছিল বেশি। কেমন দেখাচ্ছে, ঠিকমতো কথা বলতে পারছেন কি না—এসব ভাবনাই কাজ করত মৌসুমীর মৌয়ের। এখন তাঁর ভাবনা-চিন্তায় এসেছে পরিবর্তন।
শুধু কী বলছেন, তা নয়; সময়ের সঙ্গে বেড়েছে আত্মবিশ্বাস, ধৈর্য ও দায়িত্ববোধ।
সূত্র: প্রথম আলো

স্কেচ
ক্যারিয়ার বিবেচনায় এইচএসসিতে কম জিপিএ নিয়েও পড়ুন ইংরেজি ও আইনে
বাঁ হাত নেই, ডান হাতে দুই আঙুল, তবু স্বাবলম্বী সুদীপ্ত
দ্রুত সংস্কার ও নির্মাণের উদ্যোগ নিন
শ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনে বলপ্রয়োগ বন্ধ হয় না কেন

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন