advertisement

ইনজামামের চোখে বিশ্বকাপ না-জেতা সেরা ১২

ইনজামামের চোখে বিশ্বকাপ না-জেতা সেরা ১২
ওয়ানডেতে ১৯৪ রান করে আলোড়ন তুলেছিলেন সাঈদ আনোয়ার
ফটো কার্ড প্রিন্ট

বিশ্বকাপ জেতার আনন্দ কেমন, তা জানেন ইনজামাম-উল-হক। ১৯৯২ সালে পাকিস্তানের বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন। কিন্তু ক্রিকেটে এমন অনেক কিংবদন্তি আছেন, যাঁদের ক্যারিয়ার কেটেছে বিশ্বকাপের আক্ষেপ নিয়ে। আইসিসির ওয়েবসাইটে নিজের কলামে তাঁদের মধ্য থেকেই ১২ জনকে বেছে নিয়েছেন ইনজামাম। লিখেছেন, কেন তাঁর চোখে এই ক্রিকেটারদেরও বিশ্বকাপ জেতা উচিত ছিল।মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে সেই রাতটার কথা এখনো মনে আছে। ১৯৯২ বিশ্বকাপ ফাইনাল।

পাকিস্তান বিশ্ব চ্যাম্পিয়ন। হাতে উঠে এসেছিল সেই কাঙ্ক্ষিত ট্রফি। আমার ক্রিকেটজীবনের সবচেয়ে মধুর স্মৃতিগুলোর একটি। মজার ব্যাপার হলো, সেদিনের আগে ক্রিকেট–বিশ্বের অনেকেই ইনজামাম-উল-হক নামটির সঙ্গে খুব একটা পরিচিত ছিলেন না। বিশ্বকাপ জয়ের পর পরিচিতি বেড়েছে। পেয়েছি বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার আনন্দও।কিন্তু ক্রিকেটের একটা দিক আমাকে সব সময় ভাবায়। কত অসাধারণ ক্রিকেটার সারাটা জীবন পরিশ্রম করেছেন একটা বিশ্বকাপ জেতার জন্য।

কত রেকর্ড গড়েছেন, কত ম্যাচ জিতিয়েছেন।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

আজ টিভিতে যা দেখবেন (১২ নভেম্বর ২০২৬) আজ টিভিতে যা দেখবেন (১২ নভেম্বর ২০২৬) ‘কী গোলটাই না করল ফারহান!’ ‘কী গোলটাই না করল ফারহান!’ শ্রীলঙ্কাকে ৪–০ গোলে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ শ্রীলঙ্কাকে ৪–০ গোলে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ মাঝরাতে ই-মেইল পেয়েছিলেন, ক্ষোভে সাফ ছাড়ার ঘোষণা শ্রীলঙ্কা কোচের মাঝরাতে ই-মেইল পেয়েছিলেন, ক্ষোভে সাফ ছাড়ার ঘোষণা শ্রীলঙ্কা কোচের হামজা-ফারহানে মুগ্ধ করা এক রাত হামজা-ফারহানে মুগ্ধ করা এক রাত
advertisement

উরুগুয়ের বিপক্ষে গোলবার সামলাবেন মার্তিনেজ?

উরুগুয়ের বিপক্ষে গোলবার সামলাবেন মার্তিনেজ?
উরুগুয়ে ম্যাচের আগে আরও একটি অনুশীলন সেশন পার করেছে আর্জেন্টিনা। শনিবার বুয়েন্স এইরেসের লা বোমবোনেরায় হবে ম্যাচটি। এরপর মঙ্গলবার কর্দোবায় আলবিসেলেস্তেরা মুখোমুখি হবে কোস্টারিকার...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

স্কেচ

স্কেচ
অলংকরণ এস এম রাকিবুর রহমান

নিম্নগামী মেঘদের দলে ভেসে ভেসে আমি পেয়েছি এক আসমানি পেনসিল, তোমার টিপের মতো ধারালো ইরেজার মৃত বাঁশপাতা পুড়িয়ে বানিয়েছি— তোমার ছায়ার সমান এক ধূসর ক্যানভাস; বিস্তর ভাবনার স্কেচে সেখানে তুমি এক বিমূর্ত অবয়ব।

অন্ধকারের রং বদলে গেছে অতীত অরণ্যের অপেক্ষায় কেউ-ই আর নেই শোকের শরীর নিয়ে এখন দোল খায় পরিপাটি বিকেল শূন্যে ভেসে ওঠে মোমের চোখ, ইরেজারে আঁকা সেই স্কেচে ঋতুভেদে ফোটে বারোমাসি ফুল দূরত্বের দাগগুলো সীমাহীন ক্ষত নিয়ে চলে যায় যে যার মতো সমবেত চিত্রকল্পের ভেতর।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

৫০তম বিসিএসের ফল কি নির্ধারিত সময়েই

৫০তম বিসিএসের ফল কি নির্ধারিত সময়েই
বিসিএস পরীক্ষা শেষ করে কেন্দ্র থেকে বের হয়ে আসছেন শিক্ষার্থীরা।

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, নির্ধারিত ২৫ নভেম্বরের মধ্যে ৫০তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশিত হওয়ার কথা। যদি তা বাস্তবায়িত হয়, তবে বিজ্ঞাপনের তারিখ থেকে এক বছরের মধ্যে একটি বিসিএস পরীক্ষা শেষ করার অনন্য মাইলফলক স্পর্শ করবে কমিশন। তবে ফল প্রকাশের একদম শেষ মুহূর্তে এসে পিএসসি চেয়ারম্যান পদের রদবদল এবং ‘রিপিট ক্যাডার’ বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে আলোচনা তৈরি হয়েছে।

তবে প্রার্থীরা বলছেন, হাতে পাওয়া পর্যাপ্ত সময়ে রিপিট ক্যাডার সমস্যা সমাধান সম্ভব, তাই নির্ধারিত তারিখেই ফল প্রকাশ করা উচিত। পিএসসির দেওয়া ঘোষিত পরিক্রমা অনুযায়ী, ২০২৫ সালের ২৬ নভেম্বর ৫০তম বিসিএসের প্রজ্ঞাপন জারি করা হয়।

এই বিসিএসে অংশ নিতে দেশের ২ লাখ ৯০ হাজার ৯৫১ জন চাকরিপ্রার্থী আবেদন করেছিলেন।জাতীয় সংসদ সচিবালয়ে ১১ থেকে ২০ গ্রেডে চাকরি, পদ ১৫৫৫০তম বিসিএসের পরিক্রমা৫০তম বিসিএসের শুরু থেকেই পিএসসি অভূতপূর্ব গতি বজায় রাখে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন