বাংলাদেশের ফুটবল যেন এমন রাতের অপেক্ষাতেই ছিল। গ্যালারিতে হাজারো মানুষের গর্জন, লাল-সবুজ পতাকার ঢেউ, মাঠে হামজা চৌধুরীর নেতৃত্ব আর ফারহান আলীর পায়ের জাদু—সব মিলিয়ে জাতীয় স্টেডিয়াম যেন ফিরে পেয়েছিল তার গৌরব ও জৌলুসময় পুরোনো চেহারা।
যে ফুটবলকে ঘিরে একসময় এই শহরের অলিগলিতে ছিল উন্মাদনা, যে ফুটবলের টানে মানুষ ছুটে আসত স্টেডিয়ামে, আজ সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কার বিপক্ষে সেই ফুটবলই যেন আবার ফিরে এল।রাতটা শুরু হয়েছিল হামজার ওপর প্রত্যাশা দিয়ে। শেষটা হলো ফারহান-রাকিবের পায়ের জাদুতে মুগ্ধতা ছড়িয়ে। মাঝে শমিত সোমের গোল, গ্যালারির বাঁধভাঙা উল্লাস আর শেষে বাংলাদেশের ৪-০ গোলের জয়।
শ্রীলঙ্কার বিপক্ষে এই জয় শুধু সাফ চ্যাম্পিয়নশিপের আরেকটি ম্যাচ জেতা নয়, বাংলাদেশের ফুটবল ইতিহাসের অন্যতম স্মরণীয় রাতও।ম্যাচের বয়স তখন মাত্র আট মিনিট।
সূত্র: প্রথম আলো

বর্তমান ও সাবেক অধিনায়কের ব্যাটে পিন্ডিতে শ্রীলঙ্কার দিন
বাংলাদেশ কি শ্রীলঙ্কাকে হারাতে পারবে
আয়োজক হিসেবে আপনি বলতে পারেন না এই খাবারই খেতে হবে: ভারতীয় কোচ
ভারতের ১৫–তে ১৫, মালদ্বীপের বিদায়
আইপিএল নিলামে নাম লেখালেন মোস্তাফিজ, এত কিছুর পরও কি দল পাবেন

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন