advertisement

শ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনে বলপ্রয়োগ বন্ধ হয় না কেন

শ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনে বলপ্রয়োগ বন্ধ হয় না কেন
আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় একটি গলিতে অবস্থান নিয়েছেন পোশাকশ্রমিকেরা। তাঁরা সেখান থেকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ছেন। পুলিশ তাঁদের বিক্ষোভ নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। ৪ নভেম্বর, ২০২৬।
ফটো কার্ড প্রিন্ট

নভেম্বরের প্রথম থেকেই চলছে তৈরি পোশাক কারখানার শ্রমিকদের আন্দোলন। তাঁদের দাবি—অবিলম্বে ন্যূনতম মজুরি সাড়ে ১২ হাজার থেকে বাড়িয়ে ৩০ হাজার টাকা করতে হবে। প্রথম আলো ২ নভেম্বরই এ আন্দোলন নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে জানানো হয়েছে, ১ নভেম্বর ঢাকা, গাজীপুর, সাভার, আশুলিয়া ও জিরানী এলাকার ৫২৯টি কারখানা বন্ধ করে শ্রমিকেরা রাস্তায় নেমে আসেন।প্রতিবেদনে পুলিশ, প্রশাসন ও মালিকপক্ষের বক্তব্যই যেন বেশি প্রাধান্য পেয়েছে।

তবে শ্রমিকপক্ষকেও উপেক্ষা করা হয়নি। যেমন সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি নাজমা আক্তারের সঙ্গে প্রথম আলো কথা বলেছেন। তিনি জানিয়েছেন, শ্রমিকেরা ক্ষুব্ধ। কারণ, সরকার এ বছর মজুরি বোর্ড গঠন করতে দেরি করেছে।২ নভেম্বর সকালে সরকার মজুরি বোর্ড গঠন করে। সম্ভবত শ্রমিকেরা এই মুহূর্তটিরই অপেক্ষায় ছিলেন। তাঁরা মজুরি বোর্ডকে যেন এই বার্তাই দিতে মাঠে নেমেছেন যে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা হতে হবে, এর কম নয়।

দাসত্বের দাগ, ঔপনিবেশিক জুলুম ও চা-শ্রমিকদের মুক্তিব্যবসায়ী–শ্রমিকদের ভোগান্তি দূর করুনতার অর্থ, সর্বনিম্ন মজুরি কত হতে পারে, সে বিষয়ে শ্রমিকেরা নিজেদের মধ্যে একটি ঐকমত্যে পৌঁছেছেন এবং সেই অবস্থান থেকেই আন্দোলনে নেমেছেন।আন্দোলনের কৌশল হিসেবে তাঁরা যে প্রথমেই রাস্তা অবরোধে নেমেছেন, তা-ও নয়।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

স্কেচ স্কেচ ক্যারিয়ার বিবেচনায় এইচএসসিতে কম জিপিএ নিয়েও পড়ুন ইংরেজি ও আইনে ক্যারিয়ার বিবেচনায় এইচএসসিতে কম জিপিএ নিয়েও পড়ুন ইংরেজি ও আইনে বাঁ হাত নেই, ডান হাতে দুই আঙুল, তবু স্বাবলম্বী সুদীপ্ত বাঁ হাত নেই, ডান হাতে দুই আঙুল, তবু স্বাবলম্বী সুদীপ্ত দ্রুত সংস্কার ও নির্মাণের উদ্যোগ নিন দ্রুত সংস্কার ও নির্মাণের উদ্যোগ নিন মৃত্যুঝুঁকি আগাম জানাতে পারে যে সহজ ফিটনেস টেস্ট মৃত্যুঝুঁকি আগাম জানাতে পারে যে সহজ ফিটনেস টেস্ট
advertisement

উরুগুয়ের বিপক্ষে গোলবার সামলাবেন মার্তিনেজ?

উরুগুয়ের বিপক্ষে গোলবার সামলাবেন মার্তিনেজ?
উরুগুয়ে ম্যাচের আগে আরও একটি অনুশীলন সেশন পার করেছে আর্জেন্টিনা। শনিবার বুয়েন্স এইরেসের লা বোমবোনেরায় হবে ম্যাচটি। এরপর মঙ্গলবার কর্দোবায় আলবিসেলেস্তেরা মুখোমুখি হবে কোস্টারিকার...

মূল সূত্র: বিস্তারিত পড়ুন

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

স্কেচ

স্কেচ
অলংকরণ এস এম রাকিবুর রহমান

নিম্নগামী মেঘদের দলে ভেসে ভেসে আমি পেয়েছি এক আসমানি পেনসিল, তোমার টিপের মতো ধারালো ইরেজার মৃত বাঁশপাতা পুড়িয়ে বানিয়েছি— তোমার ছায়ার সমান এক ধূসর ক্যানভাস; বিস্তর ভাবনার স্কেচে সেখানে তুমি এক বিমূর্ত অবয়ব।

অন্ধকারের রং বদলে গেছে অতীত অরণ্যের অপেক্ষায় কেউ-ই আর নেই শোকের শরীর নিয়ে এখন দোল খায় পরিপাটি বিকেল শূন্যে ভেসে ওঠে মোমের চোখ, ইরেজারে আঁকা সেই স্কেচে ঋতুভেদে ফোটে বারোমাসি ফুল দূরত্বের দাগগুলো সীমাহীন ক্ষত নিয়ে চলে যায় যে যার মতো সমবেত চিত্রকল্পের ভেতর।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

৫০তম বিসিএসের ফল কি নির্ধারিত সময়েই

৫০তম বিসিএসের ফল কি নির্ধারিত সময়েই
বিসিএস পরীক্ষা শেষ করে কেন্দ্র থেকে বের হয়ে আসছেন শিক্ষার্থীরা।

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, নির্ধারিত ২৫ নভেম্বরের মধ্যে ৫০তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশিত হওয়ার কথা। যদি তা বাস্তবায়িত হয়, তবে বিজ্ঞাপনের তারিখ থেকে এক বছরের মধ্যে একটি বিসিএস পরীক্ষা শেষ করার অনন্য মাইলফলক স্পর্শ করবে কমিশন। তবে ফল প্রকাশের একদম শেষ মুহূর্তে এসে পিএসসি চেয়ারম্যান পদের রদবদল এবং ‘রিপিট ক্যাডার’ বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে আলোচনা তৈরি হয়েছে।

তবে প্রার্থীরা বলছেন, হাতে পাওয়া পর্যাপ্ত সময়ে রিপিট ক্যাডার সমস্যা সমাধান সম্ভব, তাই নির্ধারিত তারিখেই ফল প্রকাশ করা উচিত। পিএসসির দেওয়া ঘোষিত পরিক্রমা অনুযায়ী, ২০২৫ সালের ২৬ নভেম্বর ৫০তম বিসিএসের প্রজ্ঞাপন জারি করা হয়।

এই বিসিএসে অংশ নিতে দেশের ২ লাখ ৯০ হাজার ৯৫১ জন চাকরিপ্রার্থী আবেদন করেছিলেন।জাতীয় সংসদ সচিবালয়ে ১১ থেকে ২০ গ্রেডে চাকরি, পদ ১৫৫৫০তম বিসিএসের পরিক্রমা৫০তম বিসিএসের শুরু থেকেই পিএসসি অভূতপূর্ব গতি বজায় রাখে।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন