advertisement

আজ আমি, কাল আপনি, পরশু অন্য সবাই আক্রান্ত হবেন: নাহিদ ইসলাম

আজ আমি, কাল আপনি, পরশু অন্য সবাই আক্রান্ত হবেন: নাহিদ ইসলাম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম
ফটো কার্ড প্রিন্ট

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘জুলাই বিপ্লবের নেতৃত্ব ও অংশীজনদের টার্গেট করছে পতিত সন্ত্রাসী ফ্যাসিস্ট শক্তি। নগর পুড়িলে দেবালয় এড়ায় না। আজকে আমি কালকে আপনি পরশু অন্য সবাইকেই একে একে আক্রান্ত করা হবে।’ গতকাল বুধবার দিবাগত রাত তিনটার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কথাগুলো বলেন বিরোধীদলীয় চিফ হুইপ।

সরকার ও প্রশাসন জনগণকে কোনো নিরাপত্তা দিতে পারবে—এ আশা আর করেন না বলে ফেসবুক পোস্টে উল্লেখ করেন এনসিপির আহ্বায়ক। এ প্রসঙ্গে তিনি লিখেছেন, ‘আমাদেরকেই আমাদের পথ বেছে নিতে হবে।’নাহিদ ইসলাম লিখেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ এদেশীয় কোনো শক্তি নয়। দিল্লির আশ্রয়–প্রশ্রয়–ইন্ধনে জুলাইবিরোধী শক্তি বাংলাদেশকে ক্ষতবিক্ষত করছে।

দেশের ভেতর নাশকতা করে সীমান্ত পার হয়ে ওপারে আশ্রয় নিচ্ছে।বাংলাদেশবিরোধী শক্তির মোকাবিলা করবেন জানিয়ে নাহিদ ইসলাম লিখেছেন, ‘ঐক্যবদ্ধভাবেই করবো, গণতান্ত্রিকভাবেই করবো।’এনসিপি নেত্রী ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার গ্রামের বাড়িতে পেট্রলবোমা হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির নেতারা।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

আরও সংবাদ

সাতসকালে গাড়ির ধাক্কায় প্রাণ গেল পোশাকশ্রমিকের সাতসকালে গাড়ির ধাক্কায় প্রাণ গেল পোশাকশ্রমিকের প্যাকিং মেশিনের ঘোষণায় আমদানি, মিলল সিগারেট তৈরির ৭ মেশিন প্যাকিং মেশিনের ঘোষণায় আমদানি, মিলল সিগারেট তৈরির ৭ মেশিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত রুশ রাষ্ট্রদূতের আকস্মিক মৃত্যু যুক্তরাষ্ট্রে নিযুক্ত রুশ রাষ্ট্রদূতের আকস্মিক মৃত্যু শ্রমিকরা কাজে যোগ না দিলে কারখানা বন্ধের সিদ্ধান্ত নিতে পারেন মালিকরা শ্রমিকরা কাজে যোগ না দিলে কারখানা বন্ধের সিদ্ধান্ত নিতে পারেন মালিকরা গাজীপুরে আবার ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ গাজীপুরে আবার ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ
advertisement

অ্যাসিডদগ্ধ দুই নারী এখন অন্যের ঘুরে দাঁড়ানোর সঙ্গী

অ্যাসিডদগ্ধ দুই নারী এখন অন্যের ঘুরে দাঁড়ানোর সঙ্গী

একসময় অ্যাসিডে দগ্ধ হয়েছিলেন তাঁরা। এখন দগ্ধ ব্যক্তিদের জন্য বিশেষ পোশাক তৈরি করেন রোকসানা ও তাসলিমা। তাদের জীবন সংগ্রামের বিস্তারিত দেখুন ভিডিও প্রতিবেদনে-

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

অ্যাসিডদগ্ধ দুই নারী এখন অন্যের ঘুরে দাঁড়ানোর সঙ্গী

অ্যাসিডদগ্ধ দুই নারী এখন অন্যের ঘুরে দাঁড়ানোর সঙ্গী

https://admin-prothomalo-video.chorki.net/v1/bytes/ozasiddgdh-dui-naree-ekhn-onzer-ghure-dannranor-sngoee

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন

হরমুজ প্রণালি কখনোই আগের অবস্থায় ফিরবে না, জানাল ইরান

হরমুজ প্রণালি কখনোই আগের অবস্থায় ফিরবে না, জানাল ইরান
ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ

ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, হরমুজ প্রণালির পরিস্থিতি আর কখনোই ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর আগের অবস্থায় ফিরবে না। আল–জাজিরাকে দেওয়া বিশেষ এক সাক্ষাৎকারে গালিবাফ এ কথা বলেন। গতকাল বুধবার সাক্ষাৎকারটি প্রকাশিত হয়েছে। যুদ্ধ বন্ধের আলোচনায় ইরানের পক্ষ থেকে প্রধান আলোচকের দায়িত্ব পালন করছেন গালিবাফ।

তিনি বলেন, ওমান ও ইরান গুরুত্বপূর্ণ এই জলপথের দেখভালের বিষয়ে একটি সমঝোতায় পৌঁছেছে।স্পিকার আরও বলেন, প্রায় আট মাস ধরে চলা সংঘাত বন্ধের লক্ষ্যে তেহরানের উত্থাপিত সাত দফা প্রস্তাবের অংশ হিসেবে এই সমঝোতা করা হয়েছে।হরমুজে কোনো ‘উন্মুক্ত জলরাশি’ বা আন্তর্জাতিক জলসীমা নেই।

১৯৮২ সালের (জাতিসংঘের সমুদ্র আইনবিষয়ক কনভেনশন) বিধান এই প্রণালির ক্ষেত্রে খাটবে না, বলেন গালিবাফ।বাঘের গালিবাফ স্পষ্ট করে বলেন, হরমুজ প্রণালির নিয়মগুলো তীরবর্তী দুই রাষ্ট্রের আইন দ্বারা পরিচালিত হয়।ইরান যুদ্ধের খরচ মেটাতে হবে ইসরায়েলকে, ট্রাম্পের এই হুংকার কি রাজনৈতিক চাল, নাকি বাস্তবসাত দফা শর্তইরানের স্পিকার জানান, কাতারের মধ্যস্থতাকারীর মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে একটি স্পষ্ট বার্তা পৌঁছে দিয়েছে তেহরান।

সূত্র: প্রথম আলো

আপনার প্রতিক্রিয়া

মন্তব্য ও মতামত

এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।

Facebook-এ মতামত শেয়ার করুন