২০২৮ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন এখনো দুই বছরের বেশি দূরে। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের মাঝপথেই ডেমোক্রেটিক পার্টিতে শুরু হয়ে গেছে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে হিসাব-নিকাশ। ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে দলটির সাফল্য সেই আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে। সম্ভাব্য প্রার্থীদের তালিকায় যেমন রয়েছেন অভিজ্ঞ রাজনীতিকেরা, তেমনি আলোচনায় উঠে এসেছেন নতুন প্রজন্মের কয়েকজন নেতা।
তাঁদের মধ্যে বিশেষভাবে নজর কাড়ছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং জর্জিয়ার সিনেটর জন অসফ। দুজনের রাজনৈতিক পথ আলাদা, অভিজ্ঞতাও ভিন্ন। নিউসমের রয়েছে দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতা, জাতীয় পর্যায়ে পরিচিতি। অন্যদিকে অসফের সবচেয়ে বড় শক্তি তাঁর বয়স, যোগাযোগের দক্ষতা এবং রিপাবলিকানদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত একটি অঙ্গরাজ্যে নির্বাচনী সাফল্য।
২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনের পর এই দুই রাজনীতিককে ঘিরে ডেমোক্রেটিক দলের ভবিষ্যৎ নেতৃত্বের প্রশ্নটি নতুন করে সামনে এসেছে।গ্যাভিন নিউসমট্রাম্পবিরোধী বড় মুখ নিউসমগ্যাভিন নিউসম ১৯৬৭ সালের ১০ অক্টোবর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান ফ্রান্সিসকোতে জন্মগ্রহণ করেন।
সূত্র: প্রথম আলো

পাখির চোখে কাপ্তাই লেকে জেগে ওঠা চর ও রিসোর্ট
চাকরি প্রস্তুতিতে গুরুত্ব দেবেন যে পাঁচ বিষয়ে
ঢাবি আইবিএতে বিবিএ ভর্তি পরীক্ষা, জেনে নিন সব তথ্য
ফতুল্লায় মাদ্রাসায় আগুন: হাসপাতাল থেকে ছাড়পত্র পেল ৮৫ জন, চিকিৎসাধীন ৯
দোজখের আগুন থেকে বাঁচার সবচেয়ে সহজ ৬ পথ

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন