সংবাদপত্র ও বই পাঠের অভ্যাসের পর শুরু করতে হবে দ্বিতীয় ধাপের প্রস্তুতি। এই ধাপে নির্দিষ্ট পরীক্ষার কাঠামো ও চাহিদা অনুযায়ী পরিকল্পিত প্রস্তুতি গ্রহণ করতে হবে। লক্ষ্যভিত্তিক ও কৌশলগত প্রস্তুতি নিলে সাফল্যের সম্ভাবনা অনেকাংশে বৃদ্ধি পায়।
এ ক্ষেত্রে প্রথমেই সংশ্লিষ্ট পরীক্ষার প্রশ্নপদ্ধতি, নম্বর বণ্টন, বিষয়ভিত্তিক গুরুত্ব এবং সময়সীমা সম্পর্কে পরিষ্কার ধারণা নিতে হবে।বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রশ্নের ধরন ও বিষয়ভিত্তিক গুরুত্ব এক রকম নয়। তাই বিগত বছরের প্রশ্নপত্র বিশ্লেষণ করে কোন বিষয় থেকে কী ধরনের প্রশ্ন বেশি আসে, কোন অধ্যায়গুলো তুলনামূলক গুরুত্বপূর্ণ এবং কোথায় নিজের দুর্বলতা রয়েছে, তা চিহ্নিত করা প্রয়োজন।
তবে বিগত বছরের প্রশ্নপত্রকে কেবল সম্ভাব্য প্রশ্নের তালিকা হিসেবে বিবেচনা করা উচিত নয়; বরং পরীক্ষার প্রকৃতি ও প্রশ্ন প্রণয়নের প্রবণতা বোঝার উপকরণ হিসেবে ব্যবহার করা উচিত।ব্যাংকে চাকরির পরীক্ষা: মুখস্থনির্ভরতা নয়, প্রয়োজন জ্ঞান ও বিশ্লেষণী দক্ষতাচাকরির জন্য পরীক্ষার আগে কেন্দ্রের বাইরে ফুটপাতে পরীক্ষার্থীদের শেষ মুহূর্তের প্রস্তুতি।
সূত্র: প্রথম আলো

পাখির চোখে কাপ্তাই লেকে জেগে ওঠা চর ও রিসোর্ট
ঢাবি আইবিএতে বিবিএ ভর্তি পরীক্ষা, জেনে নিন সব তথ্য
ফতুল্লায় মাদ্রাসায় আগুন: হাসপাতাল থেকে ছাড়পত্র পেল ৮৫ জন, চিকিৎসাধীন ৯
দোজখের আগুন থেকে বাঁচার সবচেয়ে সহজ ৬ পথ
কাজে যোগ না দিয়ে পোশাকশ্রমিকদের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন