মূল সূত্র: বিস্তারিত পড়ুন
পরিবহন খাতে আওয়ামী লীগের দখলদারত্ব-সিন্ডিকেট এখনো বন্ধ হয়নি
মূল সূত্র: বিস্তারিত পড়ুন
মূল সূত্র: বিস্তারিত পড়ুন
প্রথম আলো ট্রাস্টের একটি আয়োজন বিনা মূল্যে মাদকবিরোধী পরামর্শ সহায়তা সভা। এ আয়োজনের আওতায় ২৯ অক্টোবর ২০২৬ তারিখে প্রথম আলোর কার্যালয় কারওয়ান বাজারে ১৮৩ তম অনলাইন পরামর্শ সহায়তা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপস্থিত থেকে পরামর্শ প্রদান করেন কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় ও পুর্নবাসন কেন্দ্রের মনোবিদ ডা. রাহেনুল ইসলাম।
এইবারের বিষয়টি ছিল—‘অবাধ্যতা নাকি বিষণ্ণতা: বাবা-মায়ের সচেতনতা।’ উক্ত আলোচনা থেকে একটি পরামর্শ তুলে ধরা হলো।বর্তমান সময়ে আমরা প্রায়ই দেখি ছোটখাটো মানসিক চাপ বা স্বাভাবিক দুঃখকে ‘ট্রমা’ বা ‘বিষণ্ণতা’র মতো বড় শব্দ দিয়ে প্রকাশ করা হয়। এই নামকরণ বা বিষয়টিকে আপনি কীভাবে দেখছেন?এমন প্রশ্নের উত্তরে ডা. রাহেনুল ইসলাম বলেন, ‘শব্দ বা পরিভাষার শেষ নেই।
দৈনন্দিন জীবনের স্বাভাবিক চাপ বা দুঃখকে যখন আমরা ট্রমা বা বিষণ্ণতা বলে ফেলি, তখন নামকরণ নিয়ে একধরনের বিভ্রান্তি তৈরি হয়।
সূত্র: প্রথম আলো
দেশের বাজারে পরপর দুই দিন কমানো হলো সোনার দাম। আজ বৃহস্পতিবার ভরিতে সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা কমানো হয়েছে। এর আগে গতকাল বুধবার কমানো হয়েছিল ২ হাজার ৭৪১ টাকা। গত দুই দিনে সোনার দাম কমল প্রায় ৫ হাজার টাকা। তবে রুপার দাম অপরিবর্তিত আছে।বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) আজ সকাল ১০টায় সোনার নতুন দাম ঘোষণা করেছে। এর আগে গত শুক্রবারও ভরিতে ২ হাজার ৭৪১ টাকা কমানো হয়েছিল।
সব মিলিয়ে শেষ তিন দফায় ভরিতে সোনার দাম কমেছে ৭ হাজার ৬৯৮ টাকা। এর আগে টানা তিন দফা সোনার দাম বাড়ানো হয়েছিল। ওই তিন দফায় ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম বেড়েছিল ১২ হাজার ৭২ টাকা।নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম হয়েছে ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা।
২১ ক্যারেটের সোনার দাম ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৮২ হাজার ৭৫ টাকা আর সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৪৮ হাজার ৭৭৪ টাকা।আজকের দাম কমানোর আগে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ছিল ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।
মন্তব্য ও মতামত
এই সংবাদ সম্পর্কে আপনার মতামত শেয়ার করতে পারেন।
Facebook-এ মতামত শেয়ার করুন